রণবীর কাপুর ও আলিয়া

বছর খানেক আগে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ে ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের। দীর্ঘ চার বছর প্রেম করার পর সংসার পাতেন ‘রণলিয়া’ জুটি। তবে আলিয়ার সঙ্গে সম্পর্কের আগে একের পর এক প্রেমে মজে ছিলেন রণবীর। দীপিকা পাডুকোন থেকে ক্যাটরিনা কইফের মতো সুন্দরী ও জনপ্রিয় অনেক নায়িকার সঙ্গেই ঘনিষ্ঠ হয়েছেন রণ। 

আলিয়াকে বিয়ে করার আগে রণবীর নিজের ভাষায় বলেছিলেন যে তিনি কখনোই আলিয়াকে বিয়ে করবেন না। পরিবর্তে, বিয়ে করার ইচ্ছে ছিল অন্য এক নায়িকাকে।

বেশ কয়েক বছর আগে ‘কফি উইথ করণ’-এর শোতে আসেন রণবীর। সেখানেই আলিয়ার গডফাদার প্রযোজক-পরিচালক করণ জোহর রণবীরকে জিজ্ঞেস করেন আনুশকা শর্মার, আলিয়া ভাট এবং জ্যাকলিন ফার্নান্দেজ এই তিন জনের মধ্যে কাকে ‘বিয়ে’ করবেন।  রণবীর কাপুর ও আলিয়া

এক মুহূর্ত না ভেবেই এই অভিনেতা বলেন তিনি বিয়ে করতে চাইবেন ‘অ্যায় দিল হে মুশকিল’ খ্যাত অভিনেত্রী আনুশকা শর্মাকে। আর অন্য দুই নায়িকাকে বিয়ে করবেন না, কেবল ‘হুকআপ’ (একরাত্রি বাস) করবেন। যদিও শেষ পর্যন্ত রণবীরের মনের ইচ্ছেপূরণ হয়নি। বিরাট কোহলির সঙ্গে সংসার পাতেন আনুশকা। 

শুরু হচ্ছে ‘কফি উইথ করণ’-এর নতুন সিজ়ন, সিজ়ন ৮। এখন থেকেই দর্শকের মনে কৌতূহল–কোন-কোন তারকা আসবেন শোতে। কী-কী বিতর্ক তৈরি হবে তাতে। কিন্তু পণ করেছেন দুই তারকা–কোনওদিনও করণের শোতে আর যাবেন না। তাঁরা হলেন রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। করণ নাকি নানা কৌশলে তাঁদের খাটো করেছেন। তাঁদের মুখ থেকে এমন কথা বলিয়েছেন, যা পরবর্তীতে বিতর্কের মুখে ফেলে দিয়েছে তাঁদের। এই ‘কফি উইথ করণ’ শোতে এসেই রণবীর বলেছিলেন তিনি আলিয়া ভাটকে বিয়ে করতেই চান না। তিনি বিয়ে করতে চান অন্য এক অভিনেত্রীকে। কে সেই অভিনেত্রী?

গৌরব রিদ্ধিমা তার ছেলেকে প্রথমবার জনসমক্ষে আনলেন 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments