এবারের বিশ্বকাপে শুরুর একাদশে থাকাই যেন কষ্ট হয়ে যাচ্ছিল ভারতের পেসার মোহাম্মদ শামির জন্য। প্রথম চার ম্যাচে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ কিংবা হার্দিক পান্ডিয়ার ভিড়ে মাঠেই নামা হয়নি তার। ধর্মশালার স্লো উইকেটে হার্দিকের ইনজুরির সুবাদে মাঠে নামা হয় শামির। আর তাতেই করেছেন বাজিমাত।
রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ম রাউন্ডের ম্যাচে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছেন শামি। বিশ্বকাপে যা তার ব্যক্তিগত সর্বোচ্চ উইকেটের ফিগার। এই ম্যাচেই কিংবদন্তি অনিল কুম্বলেকে টপকে বিশ্বকাপে ভারতের ইতিহাসের ৩য় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন শামি।
নিজের প্রথম বলেই উইল ইয়াংকে ফিরিয়েছেন। বড় স্কোর গড়া রাচিন রবীন্দ্র আর সেঞ্চুরিয়ান ড্যারেল মিচেলও ফিরেছেন ওই শামির বলেই। পেয়েছেন মিচেল স্ট্যাননার আর ম্যাট হেনরির উইকেটও। প্রথম চার ম্যাচে জাসপ্রিত
ভারতের বোলারদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় এখন তিনে আছেন শামি। শীর্ষে আছেন জাভাগাল শ্রীনাথ এবং জহির খান। দুজনেই নিয়েছেন ৪৪ উইকেট। তিনে থাকা শামির উইকেট ৩৬টি। চারে আছেন কুম্বলে। আর ২৯ উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছে জাসপ্রিত বুমরাহর নাম।
দুর্দান্ত বোলিং এর সুবাদে কোহলিকে ছাপিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও গিয়েছে তারই ঝুলিতে। চাপা পড়েছে বিরাট কোহলির ৯৫ রানের দুর্দান্ত ইনিংসটাও।
নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম বলেই ওপেনার উইল ইয়াংকে বোল্ড করেন শামি। এই উইকেটের পরেই তার নাম উঠে যায় রেকর্ডবুকে। অনিল কুম্বলেকে পেছনে ফেলে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তবে সেই এক উইকেটেই থামেননি শামি। এরপর ইনফর্ম রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলকেও ফেরান তিনি। মিচেল স্যান্টনারনার আর ম্যাট হেনরিও ফিরেছেন তারই বলে। ৫৪ রানে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের বোলারদের মধ্যে উইকেট শিকারের তালিকায় এখন তিনে শামি।
শীর্ষে আছেন জাভাগাল শ্রীনাথ এবং জহির খান। দুজনেই নিয়েছেন ৪৪ উইকেট। তিনে থাকা শামির উইকেট ৩৬টি। চারে আছেন কুম্বলে। আর ২৯ উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছে জাসপ্রিত বুমরার নাম।
