গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবার সাগরপথে ইসরাইলে হামলা চালানোর চেষ্টা করেছিল বলে জানিয়েছে ইসরাইল ডিফেন্স ফোর্স। তবে তারা ওই হামলা ভণ্ডুল করে দিয়েছে বলে দাবি করেছে। আইডিএফ জানিয়েছে, বেশ কয়েকজন হামাস সদস্য গাজা উপত্যকা থেকে সাগরপথে ইসরাইলে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে ইসরাইলি নৌবাহিনী তাদেরকে হত্যা করেছে।

আইডিএফ অবশ্য জানায়নি, ঠিক কতজন হামাস সদস্য ইসরাইলে প্রবেশের চেষ্টা করেছিল। তবে হিব্রুভাষী একটি মিডিয়ার খবরে বলা হয়, সংখ্যাটি পাঁচ থেকে আটের মধ্যে।

ঘটনার সময় জিকিম ও কারমিয়ার সীমান্তবর্তী লোকজন তেমন ছিল না। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর ওই এলাকা দুটি থেকে বেশির ভাগ লোক সরিয়ে নেয়া হয়। অত্যবশ্যক কয়েক ব্যক্তি ও নিরাপত্তা কর্মীরা সেখানে ছিল। এটিকে সামরিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
আইডিএফ জানিয়েছে, ঘটনার পর যেখান থেকে হামাস সদস্যরা যাত্রা শুরু করেছিল, ওই স্থানটির ওপর বোমা বর্ষণ করা হয়েছে।

পরে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, নৌবাহিনী সাগরে আরো হামাস সদস্য আছে কিনা তা খুঁজে দেখছে। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ

হাগারি বলেন, গাজা সিটি উপকূলে তৎপর নৌবাহিনী এবং নৌকমান্ডোরা একটি টানেল থেকে হামাস সদস্যদের সাগরে প্রবেশ করতে দেখেন। তারা তাদেরকে গুলি করে হত্যা করেন।

এক বিবৃতিতে হামাস সমুদ্রপথে হামলার চেষ্টার দায়দায়িত্ব স্বীকার করে বলেছে, তারা দৃশ্যত ইসরাইলে অনুপ্রবেশ করার পর ইসরাইলি বাহিনীর সাথে সঙ্ঘর্ষ চালায়।

মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরাবে যুক্তরাষ্ট্র

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments