প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিমানের যাত্রী ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন । বিদেশে কাজ করা ছাড়াও প্রায়ই বিদেশ ভ্রমণ করেন বাংলার দুই বিখ্যাত মুখ। কিন্তু ফারিণের জন্য এবারের বিদেশ ভ্রমণটা অন্যরকম চমকপ্রদ হয়েছে।
মঙ্গলবার সকালে ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। আর একই ফ্লাইটে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ফারিণও। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন ফারিণ।
ফেজবুক পেইজে ফারিণ লেখেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন। অভিনেত্রী তাসনিয়া ফারিন
এই অভিনেত্রী আরও লেখেন, ‘ছবিটা আরেকটু ভালো হতে পারত তবুও তার সঙ্গে দেখা হওয়াতে আমি কৃতজ্ঞ।
এছাড়া বাংলাদেশ বিমানের পাইলটদের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন ফারিণ। প্রতিষ্ঠানটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘মনোমুগ্ধকর আতিথেয়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ। ১৪ ঘণ্টা যেন ১৪ মিনিটেই কেটে গেল। আবারও আপনাদের সঙ্গে ভ্রমণের আশায় থাকছি।
এছাড়াও বাংলাদেশ বিমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘মনোমুগ্ধকর আতিথেয়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ। ১৪ ঘণ্টা যেন ১৪ মিনিটেই কেটে গেল। আবারও আপনাদের সঙ্গে ভ্রমণের আশায় থাকছি।’
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে আপ্লুত ফারিণ লেখেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন।’
