শঙ্কায় আছে বাংলাদেশ

টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে বাংলাদেশ । ঘুরে দাঁড়াতে মরিয়া সাকিবদের সামনে এবার নেদারল্যান্ডস। শক্তিমত্তা বিবেচনায় ডাচদের চেয়ে ঢের এগিয়ে টাইগাররা। তবে তাদের সাম্প্রতিক ফর্ম চিন্তার বড় কারণ। একই সঙ্গে বাড়তি চাপও আছে সাকিবের দলের। আসরে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন অধিনায়ক এডওয়ার্ডস ও সতীর্থ সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। তবে তাদের সেটা হওয়ার সুযোগ দেননি মোস্তাফিজুর রহমান ও মাহেদী হাসান। ৪৫তম ওভারে এসে ব্যাকওয়ার্ড পয়েন্টে মেহেদী হাসান মিরাজের তালুবন্দি করিয়ে এডওয়ার্ডসকে ফেরান ফিজ। যাওয়ার আগে ৮৯ বলে ৬ চারে ৬৮ রান করে যান। শঙ্কায় আছে বাংলাদেশ

এরপর ৪৬তম ওভারের প্রথম বলেই সিব্র্যান্ডকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান মাহেদী। তিনি ৬১ বলে ৩ চারে করে যান ৩৫ রান। ষষ্ঠ উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন মূল্যবান ৭৮টি রান।

সতীর্থরা সুবিধা করতে না পারলেও অধিনায়ক স্কট এডওয়ার্ডস দারুণ খেলছেন। ৭৮ বলে ৩ চারে পূর্ণ করেন ফিফটি। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম ফিফটি। তার ব্যাটে ভর করে দেড়’শ রান পেরিয়েছে ডাচরা।

ষষ্ঠ উইকেটে এডওয়ার্ডসকে দারুণ সঙ্গ দিচ্ছেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। তিনি ৩ চারে ৩৪ রানে ব্যাট করছেন। এডওয়ার্ডস অপরাজিত আছেন ৬৮ রানে। এই জুটি ইতোমধ্যে ১০২ বলে ৭৭ রান যোগ করেছে দলীয় সংগ্রহে।

শতরান পেরুতে না পেরুতেই আরও একটি উইকেট হারালো নেদারল্যান্ডস। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন বাস ডি লিড। তাসকিনের এটা দ্বিতীয় উইকেট। ৩২ বলে ২ চারে ১৭ রান করে যান তিনি। এডওয়ার্ডের সঙ্গে পঞ্চম উইকেটে তোলেন ৪৪ রান। তাতে ডাচরা পেরোয় শতরান।

সাকিবের আরেকটি রেকর্ড

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments