ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নারী ও শিশুসহ সাধারণ মানুষ হত্যার তীব্র নিন্দা জানানো হয়।

২৯ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বন্ধের আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হ‌য়ে‌ছে, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গত ২৭ অক্টোবর  জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশন আয়োজনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অধিবেশনে গৃহীত রেজল্যুশনটিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে গাজায় একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সাধারণ পরিষদ ইসরায়েলকে ফিলিস্তিনি বেসামরিক জনসংখ্যাকে জোরপূর্বক স্থানান্তর করার প্রচেষ্টা বন্ধ করতে বলেছে। একইসঙ্গে  অবৈধভাবে বন্দী সকল বেসামরিক নাগরিকদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রেজুলেশন গৃহীত হওয়ার পরপর গাজায় হামলা বৃদ্ধি করে আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানের প্রতি ইসরায়েলের চরম অবহেলার নিন্দা জানায় বাংলাদেশ। 

বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে এ অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য একটি দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। সেজন্য বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গত ২৭ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশন আয়োজনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।  অধিবেশনে গৃহীত রেজল্যুশনটিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে গাজায় একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সাধারণ পরিষদ ইসরায়েলকে ফিলিস্তিনি বেসামরিক জনসংখ্যাকে জোরপূর্বক স্থানান্তর করার প্রচেষ্টা বন্ধ করতে বলেছে। একই সঙ্গে  অবৈধভাবে বন্দি সকল বেসামরিক নাগরিকদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, রেজুলেশন গৃহীত হওয়ার পরপরই গাজায় হামলা বৃদ্ধি করে আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানের প্রতি ইসরায়েলের চরম অবহেলার নিন্দা জানাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য একটি দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র কার্যকর উপায়।  আমরা একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষার প্রতি আমাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছি।

ব্রাজিলে আবারও বিমান বিধ্বস্ত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments