লেবাননে ইরান সমর্থিত

লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননে রকেট হামলায় হিজবুল্লাহ একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষের পরিধি বেড়েই চলেছে এবং এর মধ্যেই ইসরায়েলি ড্রোন ভূপাতিত হওয়ার খবর সামনে এলো।

প্রতিবেদনে বলা হয়েছে, সারফেস টু এয়ার অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি ড্রোনে হামলা চালিয়ে ভূপাতিত করা হয়েছে বলে রোববার জানিয়েছে হিজবুল্লাহ।

হামাস-ইসরায়েল সংঘাতের মধ্যে লেবাননের সীমান্তে সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে এবং এর মধ্যেই প্রথমবারের মতো কোনও ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার কথা জানাল লেবাননের শক্তিশালী এই গোষ্ঠীটি।

হিজবুল্লাহ আরও বলেছে, ইসরায়েলি ওই ড্রোনটিকে ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে প্রায় ৫ কিমি (৩ মাইল) দূরে খিয়ামের কাছে মিসাইল দিয়ে আঘাত করা হয় এবং পরে সেটিকে ইসরায়েলি ভূখণ্ডে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া লেবাননের দুটি নিরাপত্তা সূত্রও জানিয়েছে, হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছে। লেবাননে ইরান সমর্থিত

কার্নেগি মিডল ইস্ট সেন্টারের মোহানাদ হাগে আলি বলেন, ‘হিজবুল্লাহ নানা সময় ইঙ্গিত দিয়েছে যে, তাদের এই ক্ষমতা আছে। কিন্তু এবারই প্রথম তারা ঘোষণা করেছে যে, তারা ড্রোন গুলি করে ভূপাতিত করার ক্ষমতা রাখে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে নির্বিচার হামলা চালাচ্ছে তার সঙ্গে মার্কিন সেনা ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে এসব হামলার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা জানা যায়নি এবং কারা এসব হামলা চালিয়েছে।

ইসরা‌য়ে‌লি বর্বরতা দ্রুত বন্ধের দাবি বাংলাদেশের

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments