বিশ্বকাপের একটা লম্বা সময়

বিশ্বকাপের একটা লম্বা সময় পর্যন্ত গ্যালারি থেকে সমর্থন পায়নি পাকিস্তানের ক্রিকেটাররা। তবে ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দর্শকদের প্রচুর সমর্থন পেয়েছে পাকিস্তান। সেই সমর্থনের প্রতিদানও দিয়েছে বাবর আজমের দল। শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট উপহার দেওয়া পাকিস্তান বাংলাদেশকে আটকে রেখেছিল স্বল্প পুঁজিতে।  পরে ৭ উইকেটে জয়টাও এসেছে সহজে। এমন এক ম্যাচের পর ইডেনের দর্শকদের ধন্যবাদ দিতে ভুললেন না বাবর আজম। 

কখনো ব্যাটিং, কখনোবা বোলিং, ঘাটতি থেকে যাচ্ছিল পাকিস্তানের। আবার মিস ফিল্ডিংয়ের যন্ত্রণাও ছিল। তবে গতকাল সব ডিপার্টমেন্টেই মনে রাখার মত এক ম্যাচ পার করেছেন তারা। শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিমদের দারুণ বোলিংয়ের পাশাপাশি ফখর জামান, আবদুল্লাহ শফিকদের ব্যাটেও রান এসেছে। ম্যাচ শেষে তাই বাবরের মুখে স্বস্তির বাণী, ‘আমি আমার দলের খেলোয়াড়দেরই সব কৃতিত্ব দেব। আজ প্রতিটি বিভাগেই তারা ভালো করেছে। আমরা জানি, ফখর ফর্মে থাকলে কী অসাধারণ খেলে। ভালো লাগল, তাঁকে দারুণ খেলতে দেখে।

শাহিন, ওয়াসিমদের বোলিংয়ের প্রশংসাতেও কার্পণ্য করেননি অধিনায়ক বাবর, ‘বাংলাদেশ মাঝখানে, ১৫ থেকে ২০ ওভারের মধ্যে একটা জুটি গড়েছিল। শাহিন কিন্তু আজ বল হাতে শুরুটাই দারুণ করেছে। সেই জুটি আমাদের বোলাররা ভেঙেছে। বোলাররা সবাই জায়গামতো বোলিং করে উইকেট তুলে নিয়েছে। বিশ্বকাপের একটা লম্বা সময়

টানা কয়েকটি ম্যাচে হার। ফিটনেস, অধিনায়কত্বসহ অনেক ইস্যুতেই চলছে তীব্র সমালোচনা। সেইসঙ্গে বিভিন্ন বিতর্ক তো আছেই। বিশ্বকাপের বাকি সময়টায় ভাল কিছু করতে চান পাকিস্তানের অধিনায়ক, ‘আমরা এখন বাকি ম্যাচগুলো জেতার চেষ্টা করব। এরপর দেখা যাক, কোথায় গিয়ে দাঁড়াই। বাংলাদেশের বিপক্ষে আজকের এই জয় আমাদের বাকি ম্যাচগুলোয় আত্মবিশ্বাস জোগাবে।

ম্যাচসেরা ফখর 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments