আসন্ন জাতীয় নির্বাচন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে ১ নভেম্বর সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্ট দিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন। 

তাতে বলা হয়, হাইকমিশনার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুক্তরাজ্য সব অংশীজনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ওই পোস্টের জাতীয় পার্টির জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের, দলটির সদস্য মুজিবুল হক চুন্নু ও জিএম কাদেরের বিশেষ দূত মাশরুর মওলার সঙ্গে সারাহ কুক এবং ব্রিটিশ হাইকমিশনের এক কূটনীতিকের ছবি দিয়েছে যুক্তরাজ্য হাইকমিশন।

পোস্টে কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হয়, তা উল্লেখ করা হয়নি। তবে কূটনৈতিক সুত্রগুলো বলছে, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে বৈঠকটি হয়।

জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় নির্বাচন

রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়- বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সব স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে যুক্তরাজ্য।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, দলের সিনিয়র সদস্য মাসরুর মাওলা, যুক্তরাজ্য হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর সিমন।

এদিন দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে একই বার্তা দেন সারা কুক।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন সারাহ কুক। সেখানেও তিনি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য একসঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান।

চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শংফুকে বরখাস্ত করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments