জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা

২ নভেম্বর মারা যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। তার মৃত্যুর ঘটনায় তার কথিত বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে শুক্রবার (৩ নভেম্বর) আটক করেছে র‍্যাব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‘হিমুর মৃত্যুর পর অভিযোগ পাওয়া যায়, প্রেমিক রাফির সঙ্গে হিমুর বিয়ের কথাবার্তা চলছিল। কয়েকদিন ধরে হিমুর সঙ্গে রাফির ঝগড়া-বিবাদও হয়েছে। হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’ রাফিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, হিমুর মৃত্যু রহস্য উদঘাটন করা হবে। জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা

বৃহস্পতিবার বিকেলে হুমায়রা হিমুর মৃত্যুর খবর পাওয়া যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, হিমুর একজন বন্ধু (রাফি) ও মিহির হাসপাতালে নিয়ে আসেন হিমুকে। পৌঁছানোর পর উপস্থিত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপর হিমুর মরদেহ রেখেই পালিয়ে যায় অভিনেত্রীর সেই বন্ধু।

বহুল আলোচিত জনপ্রিয় অভিনয়শিল্পী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে আটক করেছে র‍্যাব। র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হিমুর মৃত্যুর পর থেকে রাফি পলাতক ছিলেন। তাকে খুঁজছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় অভিনেত্রীকে। সেখান থেকে হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাফি নামের এক বন্ধুর সঙ্গে তাঁর বিয়ের কথাবার্তা চলছিল। কয়েক দিন ধরে হুমায়রা হিমুর সঙ্গে রাফির ঝগড়া-বিবাদও চলছিল। হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়েছেন বলে অভিযোগ স্বজনদের।ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা গণমাধ্যমকে বলেন, ‘নিজ কক্ষে ফ্যান লাগানোর হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অভিনেত্রী হুমায়রা হিমুকে পাওয়া যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। ’তিনি আরও বলেন, ‘তার মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

প্রেমে পড়েছেন চিত্রনায়িকা দীঘি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments