ইতিহাস তো ইতিহাসই । আর ইতিহাস সবসময়ই ইন্টারেস্টিং। তাই নতুন বছরের শুরুতে দাঁড়িয়ে ২০২২ সালকে শেষবারের মতো একবার চেয়ে দেখা। এ বছর আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক ঘটনার সাক্ষী থেকেছি আমরা। তার মধ্যে থেকে ২০২২ সালে আন্তর্জাতিক ক্ষেত্রে সেরা কয়েকটি ঘটনা তুলে ধরা হলো।
২০২২ সালের ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে ইউক্রেনের ওপর পূর্ণাঙ্গ সামরিক হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। বলার অপেক্ষা রাখে না, বিদায়ী বছরটিতে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করছে- অভিযোগ তুলে রাশিয়া ২৪ ফেব্রুয়ারি দেশটিকে আক্রমণ শুরু করে। এই যুদ্ধ সংক্ষিপ্ত হবে এ ধারণা ভুল প্রমাণ করে বছরের শেষ পর্যন্ত চলে এই যুদ্ধ। বছরের শেষ দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার হুমকি দেন। বিশ্ব অর্থনীতি করোনায় সঙ্কট কাটিয়ে উঠতে না উঠতেই এ যুদ্ধ শুরু হয়। ফলে অনুন্নত ও উন্নয়ন দেশগুলোতে খাদ্যমূল্য বেড়ে যায়। কারণ ইউক্রেন বিশ্ব অন্যতম গম রফতানিকারক দেশ। যুদ্ধ শুরুর প্রথম দিকে খাদ্য রফতানি একদম বন্ধ হয়ে পড়েছিল। পরে তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া খাদ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত উভয় পক্ষের দুই লাখ সৈন্য হতাহত হয়েছেন।
ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান এ বছরেই। দীর্ঘ অসুস্থতার পর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। গত বছর অক্টোবর থেকেই শরীর ভালো যাচ্ছিল না রানির। ভালোভাবে হাঁটা-চলাও করতে পারছিলেন না। রানির মৃত্যুর পর ক্ষমতা গ্রহণ করেন যুবরাজ চার্লস।
এ বছর মিশরে জলবায়ু সম্মেলনে বহুল প্রতীক্ষিত প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা দিতে ‘লস অ্যান্ড ড্যামেজ‘ তহবিল গঠনে একমত হতে পেরেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ধনী এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠন নিয়ে আলোচনা প্রত্যাশিত সময়ের চেয়েও দীর্ঘ হতে শুরু করে। ১৯ নভেম্বর ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয় সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তনে গরিব দেশগুলোর ক্ষতিপূরণ নিশ্চিতে এবারের সম্মেলনে ব্যাপক দেন-দরবার চলছিল। শেষ পর্যন্ত স্বাক্ষর হওয়া এই ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তিতে ধনী দেশগুলো কীভাবে ক্ষতিপূরণ দেবে আর ক্ষতিগ্রস্তরাই বা কীভাবে ক্ষতিপূরণ পাবে তার বিস্তারিত এখনো জানা যায়নি। ইতিহাস তো ইতিহাসই
বহু আলোচনার পরে টুইটার কিনে নেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। টুইটারের পুরো শেয়ার কিনতে খরচ পড়ে ৪৪ বিলিয়ন ডলার। শেয়ার কেনার জন্য পুরো টাকাটাই মাস্ক নগদে দেন।
এরপর টুইটারে বিপুল কর্মী ছাটাইসহ একের পর এক বির্তকিত সিদ্ধান্ত নিতে থাকেন। বছরের শেষের দিকে অনলাইন জরিপে সিইও পদ ছেড়ে দেবার জন্য গ্রাহকরা অনুরোধ করেন। এছারাও বিভিন্ন অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের নিন্দার মুখে পড়েন।
