বন্দি নিখোঁজ হয়ে গেছেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাসের হাতে আটক ৬০ জনেরও বেশি বন্দি নিখোঁজ হয়ে গেছেন । ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলার কারণে নিখোঁজ হয়েছেন তারা। হামাসের সশস্ত্র শাখা একথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৬০ জনেরও বেশি বন্দি নিখোঁজ হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা শনিবার জানিয়েছে। এর আগে গত মাসের শেষের দিকে হামাস বলেছিল, গাজায় ইসরায়েলি হামলায় তাদের হাতে বন্দিদের মধ্যে আনুমানিক ৫০ জন নিহত হয়েছেন।

ইজ এল-দ্বীন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হামাসের টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছেন, নিখোঁজ ৬০ জন ইসরায়েলি বন্দির মধ্যে ২৩ জনের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। তিনি বলেন, গাজার বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত নৃশংস আগ্রাসনের কারণে আমরা কখনোই তাদের কাছে পৌঁছাতে পারব না বলে মনে হচ্ছে।

রয়টার্স তাৎক্ষণিকভাবে হামাসের এই বিবৃতিটি যাচাই করতে পারেনি। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে হামাসের হাতে আটক বন্দিদের খোঁজে যুক্তরাষ্ট্র গাজার ওপর নজরদারি ড্রোন ওড়াচ্ছে বলে গত বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। বন্দি নিখোঁজ হয়ে গেছেন

প্রসঙ্গত, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাত শুরুর পর সীমান্ত এলাকা দিয়ে অতিক্রম করার সময় অনেকেই হামাসের হাতে আটক হয়। আক্রমণের পরপরই ইসরায়েল সীমান্তে হামাস যোদ্ধারা প্রবেশ করে এবং ইসরায়েলের বহু সামরিক-বেসামরিক নাগরিককে আটক করে। এদের মধ্যে একজন জেনারেলকে আটক করে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে আসে।

ইউক্রেন যুদ্ধ থেকে মনোযোগ কেড়ে নিয়েছে গাজার সংঘাত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments