গাজায় অবস্থিত জর্ডানের ফিল্ড হাসপাতালে সোমবার ভোরে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে। রাজকীয় নির্দেশের অধীনে রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্সের একটি বিমান প্যারাসুট ব্যবহার করে হাসপাতালে জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাফাহ ক্রসিং দিয়ে ত্রাণ বিতরণে বিলম্বের কারণে হাসপাতালটির সরবরাহ শেষ হয়ে যাচ্ছিল। এ কারণেই জরুরি ভিত্তিতে সহায়তা পৌঁছে দিয়েছে জর্ডান।
জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘গাজা যুদ্ধে আহত ও ক্ষতিগ্রস্তদের সাহায্য করা আমাদের কর্তব্য। ফিলিস্তিনি ভাইদের সমর্থন ও নিকটতম হিসাবে জর্ডান পাশে থাকবে।
জার্ডানের নিউজ এজেন্সি পেট্রা এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে, সরবারহের তীব্র ঘাটতি সত্ত্বে হাসপাতালটি তার কাজ চালিয়ে যাচ্ছে। মানবিক ভূমিকা অব্যাহত রেখেছে।
গাজায় চিকিৎসা সহায়তা পাঠানোর ক্ষেত্রে জর্ডানের সঙ্গে ‘সমন্বয়’ করেছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। জর্ডানের ফিল্ড হাসপাতালে
সোমবার ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘জর্ডানের একটি বিমান ইসরাইলি বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাতারাতি ‘গাজা উপত্যকার জর্ডানিয়ান হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও খাবার পৌঁছে দিয়েছে। পাঠানো ত্রাণ চিকিৎসাকর্মীরা রোগীদের জন্য ব্যবহার করবে।’
অন্যান্য আরব রাষ্ট্রের মতো জর্ডানও গাজায় ইসরাইলের বোমা হামলার নিন্দা জানিয়েছে। বোমা হামলার প্রতিবাদে গত সপ্তাহে ইসরাইলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার ঘোষণাও দিয়েছে দেশটি।
প্রায় দুই সপ্তাহজুড়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে তৈরি হয়েছে চরম মানবিক সংকট। ইসরায়েলের কঠোর অবরোধের কারণে দেখা দিয়েছে জ্বালানি, পানি, বিদ্যুৎ ও খাবারসহ চিকিৎসা সরঞ্জামের ভয়াবহ সংকট।
