ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর সোমবার তৃতীয়বারের মতো সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা। সেখানে ফোন বা ইন্টারনেট পরিষেবা- কোনোটিই কাজ করছে না।
সিএনএন ও বিবিসি জানায়, বিভিন্ন ত্রাণ বিতরণ ও মানবাধিকার বিষয়ক সংস্থা গাজায় তাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও জানিয়েছে।
টেলিকম ফার্ম প্যালটেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তাদের পরিষেবা ‘সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়েছে’ বলে জানিয়েছে। তারা বলেছে, ‘প্রধান রুটগুলো, যেগুলো এর আগে পুনঃসংযোগ দেওয়া হয়েছিল সেগুলো ইসরাইলের দিক থেকে আবারো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে’ বলে এ বিঘ্নের সৃষ্টি হয়েছে।
গাজায় জাতিসংঘের প্রধান যে সংস্থাটি ফিলিস্তিনিদের সহায়তা করছে তারা বলেছে, গাজায় থাকা তাদের বেশির ভাগ সদস্যের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছে না। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটিও ওই ভূখণ্ডে থাকা তাদের ত্রাণ কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে না পারার কথা বলেছে।
এমন একটি সময়ে গাজা পুনরায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যখন ইসরাইল-হামাস সংঘাত নিয়ে আলোচনার জন্য তুরস্কে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন কোম্পানি প্যাল্টেল জানিয়ে, ‘প্রধান যে রুটগুলো পুনরায় সংযোগ করা হয়েছিল, সেগুলো আবার ইসরাইলের দিক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
গত সপ্তাহে তৃতীয়বারের মতো যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে
এর আগে, ব্ল্যাকআউটের জন্য ইসরাইলি সামরিক বাহিনী দায়ী ছিল কি-না তা বলতে অস্বীকৃতি জানিয়েছিল।
তবে তারা জানিয়েছে, তাদের বাহিনীকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তা তারা করবে।
এদিকে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন, ইসরাইলে প্রতিবাদ জানাতে তিনি তার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা গাজায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাহায্য সংস্থাগুলোকে নেয়ার প্রস্তাব দেবেন।
