বলিউডে আলোচনায় ডন ৩

গত কয়েক মাস ধরে বলিউডে আলোচনায় ডন ৩।’ ‘ডন’ এবং ‘ডন ২’ সিনেমার পরে ডন ৩ সিনেমাতে ফেরার কথা ছিল শাহরুখ খানেরই। কিন্তু হঠাৎই নিজেকে সরিয়ে নেন অভিনেতা। সেই জায়গা নিয়েছেন রণবীর সিং। 

পরিচালক ফারহান আখতারের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি ‘ডন’। প্রথম দুটিতে শাহরুখ একা নন, তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। রোমার চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী। 

২০০৬ সালে ফারহান আখতার পরিচালিত ‘ডন’ সিনেমাতে প্রথম একসঙ্গে কাজ করেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। তারপর ‘ডন ২’ সিনেমাতে ফের জুটিবদ্ধ হন তারা। 

সম্প্রতি মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ভারতে আসেন প্রিয়াঙ্কা। শোনা যাচ্ছে, ‘ডন ৩’ নিয়ে সেই সময় ফারহানের সঙ্গে কিছুটা আলোচনা হয় প্রিয়াঙ্কার। সবুজ সঙ্কেতও নাকি দিয়েছেন অভিনেত্রী। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও করেননি পরিচালক। 

ডন-এর নতুন পার্ট আসবে আর শাহরুখ তাতে থাকবেন না! এ যেন এক অকল্পনীয় বিষয়। কিন্তু সম্প্রতি তেমনই এক গুজব শোনা গিয়েছিল। হঠাৎই খবর রটে যায় শাহরুখ খানকে নাকি আর ডন ৩ ছবিতে দেখা যাবে না। এরপরই কিং খান ভক্তদের মাথায় হাত পড়ে যায়। তাঁরা কেউই ঠিক এই খবর হজম করতে পারেন না। অবশেষে পাঠান ভক্তদের জন্য স্বস্তির খবর মিলল। ইন্ডাস্ট্রির সূত্রে জানা গিয়েছে যে খবর রটেছে সেগুলো ভিত্তিহীন। শাহরুখ খানকে ছাড়া ডন ফ্র্যাঞ্চাইজির কোনও ছবি ছাড়া আসতেই পারে না বলে তিনি জানান।

গত সপ্তাহে একাধিক এমন রিপোর্ট প্রকাশ্যে এসেছিল যেখানে বলা হয় ফারহান খান নাকি তাঁর ডন ফ্র্যাঞ্চাইজির জন্য প্রধান মুখ হিসেবে অন্য কাউকে খুঁজছেন। শাহরুখের সঙ্গে এই ছবির বিষয় নিয়ে আলোচনা এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে বলেই রটে যায়। বলিউডে আলোচনায় ডন ৩

তবে এখন সেই সূত্রের মারফত অন্য খবর জানা গেল। তিনি জানালেন, ‘শাহরুখ খান এখন, এই সময়ে দাঁড়িয়ে ডনের চরিত্রে ফেরত যেতে চাইছেন না। তিনি এখন বাণিজ্যিক ছবি করতে চাইছেন বেশি করে যাতে সেই ছবিগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে তাঁর সমস্ত ভক্তদের কাছে পৌঁছয় এবং বিনোদন জোগায়। ফলে আগামী কয়েক বছরে শাহরুখ যে ধরনের ছবি করতে চান বা চলেছেন সেখানে ডন ছবিটির ঠিক জায়গা হবে না

দুবাইয়ে মিমির দুঃসাহসিক কাণ্ড

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments