চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের নতুন সিনেমা অ্যানিমাল । তার আগে নিজের আচরণ নিয়ে সমালোচনার মুখোমুখি এই বলিউড অভিনেতা। সম্প্রতি রণবীরের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে এতে তাকে ভীষণই রেগে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা গেছে।
এতে দেখা যায়, রণবীর তার গাড়ির উদ্দেশ্যে যখন হেঁটে যাচ্ছিলেন তখন তাকে ক্যামেরাপার্সনরা পোজ দেওয়ার কথা বলেন। তারা ছবি তোলার জন্য বলেন, রণবীর ভাই একটু দাঁড়ান না।
উত্তরে তিনি আচমকাই মেজাজ হারিয়ে বলেন, কী করব ভাই, কী করব? এরপর তিনি রেগে গিয়ে গাড়িতে উঠে পড়েন। তাকে উপস্থিত অনেকেই দীপাবলির শুভেচ্ছা জানান কিন্তু একটা কথারও উত্তর দেন নি তিনি।
এদিকে রণবীরের এই ভিডিও প্রকাশ্যে এলে অনেকে বিরক্ত হয়েছেন। একজন ক্ষোভ প্রকাশ করে লেখেন, রণবীর কাপুর এরম অসভ্যের মতো ব্যবহার করছেন কেন? নতুন সিনেমা অ্যানিমাল
রণবীরের অ্যানিমাল আগামী ২৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে। এতে রণবীরের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সিনেমার নায়িকা রশ্মিকা মন্দানাকে। অন্যান্য চরিত্রে আছেন ববি দেওল, অনিল কাপুর।
বলিউডের অন্যতম কৃতী অভিনেতা তিনি। সাফল্য, জনপ্রিয়তা সবই অর্জন করেছেন নিজের প্রতিভা ও কাজের উপর ভর করে। তাঁর অভিনয় যেমন প্রশংসিত হয়েছে সমালোচকের দ্বারা, তেমনই দর্শকের অঢেল ভালবাসা পেয়েছেন তিনি। তবে নতুন প্রজন্মের আর পাঁচ জন তারকার মতো দর্শক ও অনুরাগীদের সঙ্গে একাত্ম হয়ে যেতে পারেন না বলিউড অভিনেতা রণবীর কপূর। পেশার তাগিদে ক্যামেরার সামনেই তাঁর নিত্যযাপন। তবে কাজ ফুরোলে ক্যামেরার সঙ্গে আর বিশেষ সখ্য বজায় রাখেন না রণবীর। বরং নিজের ব্যক্তিগত পরিসরেই অনেক বেশি সাবলীল তিনি। তবে পেশার খাতিরে ছবির প্রচারের জন্য তো আলোকচিত্রীদের ক্যামেরার সামনে মুখ দেখাতেই হয়। সেখানে পান থেকে চুন খসলেও রেগে কাঁই রণবীর। সম্প্রতি এক চিত্রগ্রাহীর সামনে ফের মেজাজ হারালেন ঋষি-পুত্র।
