বাংলাদেশি অভিনেত্রী শবনম বুবলী

বাংলাদেশি অভিনেত্রী শবনম বুবলী ও কৌশিক হোসেন তাপসের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন উঠেছে। মূলত ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে অভিযোগ তুলেন তাপসের স্ত্রী ফারজ়ানা মুন্নি। তবে কিছুক্ষণের মধ্যে সেই পোস্ট মুছেও দেন তিনি।  

এ ঘটনার দিন রাতে শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও হয় মুন্নির। তবে এ ঘটনার পর নীরব থাকেননি শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলীও। 

বুবলীর অভিযোগ, শাকিবের সঙ্গে যাতে তার বিচ্ছেদ হয়, তারই ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিতর্কের মাঝে হঠাৎ পরীমনির নতুন পোস্ট। এতে নতুন আলোচনার জন্ম দেয়। 

ফেসবুকে পরী লেখেন, উনি সব কিছুই এমন ষড়যন্ত্র বলে চালিয়ে দিতে চান কেন? ব্যস নায়িকার এই স্ট্যাটাসের পর থেকেই জল্পনা শুরু দর্শক মহলে। 

পরীর সঙ্গে শাকিবের প্রথম স্ত্রী অপুর সম্পর্ক খুবই ভালো এটা সবার জানা। সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে তাদের ছবিও দেখা যায়। কিছু দিন আগে ধুমধাম করে ছেলে রাজ্যর জন্মদিন উদ্যাপন করেছেন পরী। সেখানেও উপস্থিত ছিলেন অপু।
তাই অনেকেরই ধারণা, এ পরিস্থিতিতে হয়তো বুবলীকে খোঁচা দিতে এমন মন্তব্য করেছেন পরী। অবশ্য তিনি কারও নাম উল্লেখ করেননি নিজের পোস্টে।  বাংলাদেশি অভিনেত্রী শবনম বুবলী

তবে ধারণা করা হচ্ছে, বুবলীর সঙ্গে কোনো দিনই তেমন বন্ধুত্ব হয়নি পরীর। অপুর সঙ্গে বন্ধুত্বের জন্যই হয়তো এমনটা লিখেছেন তিনি। তবে সরাসরি কাউকেই কিছু বলেননি পরী। 

চলতি মাসের শুরুর দিক থেকে ঢাকাই শোবিজ অঙ্গনে তুমুল চর্চা চলছে চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ‘প্রেম’ নিয়ে। এরই মাঝে রহস্যময় এক স্ট্যাটাস দিলেন ঢাকাই সিনেমায় জনপ্রিয় নায়িকা পরীমণি।

তার এই রহস্যময় স্ট্যাটাসের পাঠোদ্ধার করতে একটু পেছনে তাকাতে হবে। গত ৪ নভেম্বর রাত থেকে বুবলী-তাপসের প্রেমের গুঞ্জনটা শুরু। গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ও তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক থেকে দেওয়া একটা স্ট্যাটাসে সূত্র ধরে। সেই স্ট্যাটাসে বলা হয়, ‘তাপস ও বুবলী মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।

এরপর ওইদিনই ফারজানা মুন্নি জানান, তার আইডি হ্যাকড হয়েছিল। পরে বুবলীও সংবাদমাধ্যমে একই কথা জানান। সেই সঙ্গে তিনি জানান, তার বিরুদ্ধে ‘নোংরা ষড়যন্ত্র’ হচ্ছে।

সালমানের সঙ্গে ক্যাটরিনার অনস্ক্রিন কেমিস্ট্রি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments