দীর্ঘদিন ধরে চলা আক্রমণ

ফিলিস্তিনে ইসরাইলের দীর্ঘদিন ধরে চলা আক্রমণ , বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের নির্যাতনের প্রতিবাদে গত ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামলা চালানোর কথা জানায় গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এর পাল্টা হিসেবে সেদিন থেকেই অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। অব্যাহত এ হামলার ৪১তম দিন বৃহস্পতিবার।

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি দাবি করেছেন, বৃহস্পতিবার তাদের যুদ্ধবিমান হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাঈল হানিয়ার বাড়িতে আঘাত হেনেছে।

– ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের ব্যাপারে চারবারের উদ্যোগ ব্যর্থ হওয়ার পর বুধবার ‘মানবিক বিরতির’ ব্যাপারে মাল্টার উত্থাপিত একটি রেজোলিউশন পাস করেছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। কোনো সদস্য দেশ এর বিপক্ষে ভোট দেয়নি। পক্ষে ভোট দিয়েছে ১২টি দেশ এবং ভোটদানে বিরত রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

– যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মতো জ্বালানি নিয়ে গাজায় ঢুকেছে ট্রাক। বুধবার রাফাহ ক্রসিং দিয়ে ট্রাকটি গাজায় প্রবেশ করে। ইসরাইলের পুরো অবরোধের কারণে গত কয়েক সপ্তাহ ধরে গাজার হাসপাতাল, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং পানির পাম্পগুলো জ্বালানি সঙ্কটের কারণে বন্ধ হয়ে গেছে।

– মিসরের দুটি বিমানে করে গাজার ক্যান্সার আক্রান্ত রোগীদের সরিয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় নেয়া হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে তাদের সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

– বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির প্রধান কার্যালয়ের সামনে গাজা যুদ্ধবিরতির জন্য বিক্ষোভরত দেড় শতাধিক ব্যক্তির সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার বিকেলে এ সংঘর্ষ হয়।

মানবিক বিপর্যয় ও যুদ্ধ দীর্ঘদিন ধরে চলা আক্রমণ
– গাজাজুড়ে অব্যাহত বোমা হামলার পর ইসরাইল ইঙ্গিত দিচ্ছে যে তারা হামলা আরো জোরদার করবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার গাজা সীমান্তে তাদের সেনাবাহিনীর উদ্দেশে বলেছেন, গাজার এমন কোনো স্থান বাকি থাকবে না যেখানে আমরা পৌঁছাব না। বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে।

– উত্তর গাজায় সংঘর্ষে তাদের দুজন সদস্য নিহত হয়েছে বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

– ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার নুসেইরাত উদ্বাস্তু ক্যাম্পের দুটি আবাসিক ভবনে, গাজার কেন্দ্রীয় পেট্রোল স্টেশন এবং মধ্য গাজার আল-সাবরাহ এলাকার একটি মসজিদে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইল।

– ‍উত্তর গাজার বাসিন্দারা কখনো নৌকায়, কখনো হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দক্ষিণ গাজায় যাচ্ছে। তারা জানিয়েছে, তারা রাস্তাগুলোতে অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন। বুধবার এ তথ্য জানিয়েছে জাতিসঙ্ঘের মানবিক কর্মকাণ্ড সহযোগিতা সংস্থা ওসিএইচএ। সংস্থাটির তথ্যমতে, স্থানান্তরিত হতে থাকা লোকগুলো জানিয়েছে, তাদের কাউকে কাউকে গ্রেফতার করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে ইসরাইলি সেনারা।

সংস্থাটির মতে, টেলিযোগাযোগ ও মেডিক্যাল সেবা বন্ধ হয়ে যাওয়ায় গত পাঁচ দিন ধরে গাজায় নিহতের সংখ্যা হালনাগাদ করা যাচ্ছে না।

– বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, অধিকৃত পশ্চিমতীরে গত রাতভর ইসরাইলি অভিযানে অন্তত ছয় ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।

গাজার হাসপাতালগুলোর চিত্র
– ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার সকালে গাজার প্রধান হাসপাতাল আল-শিফায় আবারো আক্রমণ চালিয়েছে। আলজাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ইসরাইলি বাহিনী ট্যাংক ও বুলডোজার দিয়ে হাসপাতালটির দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করছে।

– হাসপাতালের রোগী, স্টাফ ও সেখানে অবস্থান নেয়া বাস্তুচ্যুত লোকদের একটি স্থানে জড়ো করে করা হয়েছে। কাউকে বের হতে দিচ্ছে না। হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে।

– গাজার ২৪টি হাসপাতালের মধ্যে মাত্র একটি সেবা কার্যক্রম চালিয়ে যেতে পারছে। অন্য পাঁচটি হাসপাতাল শুধু আগে ভর্তি রোগীদের সীমিত আকারে সেবা দিচ্ছে।

– ইসরাইলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) একটি পোস্ট সরিয়ে নিয়েছে ইসরাইলি বাহিনী। ওই পোস্টে তারা দাবি করেছিল, গাজার আল-শিফা হাসপাতালে অস্ত্র রেখেছে হামাস।

 যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মেয়র

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments