এক বৃদ্ধ পথচারীকে চাপা

যশোরের চৌগাছায় একটি বাস এক বৃদ্ধ পথচারীকে চাপা দেওয়ার ঘটনায় আহত বৃদ্ধ ও বাসের ছবি তোলাকে কেন্দ্র করে এক কলেজ শিক্ষককে মারধর করেছেন বাস শ্রমিকরা। মারপিটের এক পর্যায়ে শিক্ষকের পকেটে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে হত্যার উদ্দেশ্যে অপহরণ করার চেষ্টাও করে পরিবহন শ্রমিকরা। 

১৮ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা শহরের যশোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত কলেজ শিক্ষক আবদুল মাজিদ (৪৩) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি চৌগাছা উপজেলার এবিসিডি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক।

চিকিৎসাধীন অবস্থায় আবদুল মাজিদ জানান, শনিবার সকালে তিনি চৌগাছা শহরের বিশ্বজিৎ স্যানিটারিতে মালামাল কিনতে যান। এসময় পাশেই হাসিব ইলেকট্রনিক্সের সামনে লোকজনের জটলা দেখে এগিয়ে যান। সেখানে গিয়ে দেখেন একটি বাসের ধাক্কায় একজন বৃদ্ধ পড়ে গেছেন। বাসের চাকা তার এক পায়ের ওপর দিয়ে চলে গেছে।

 স্থানীয় লোকজনের সহায়তায় ওই বৃদ্ধকে ভ্যানে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। এসময় তিনি ওই বৃদ্ধের দুটি ও ঘাতক বাসের একটি ছবি তোলেন। সেখানে অবস্থানকালে বাস পরিবহন শ্রমিক সোহাগের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করেন। সে সময় তাকে বেদম মারপিট করে সোহাগসহ তার সঙ্গে থাকা বাস শ্রমিকরা। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ভ্যানে করে বাস মালিক সমিতির অফিসে নেওয়া হয়। সেখানে নিয়েও মারপিট করা হয়। আলমগীর নামে এক ব্যক্তি এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তার পকেটে থাকায় নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।  এক বৃদ্ধ পথচারীকে চাপা

স্থানীয়রা আহত শিক্ষক আবদুল মাজিদকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। 

এ বিষয়ে চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ঘটনা শুনেছি। কাল আমাদের সভা আছে। সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্রলার ডুবিতে ৩৯ জন নিখোঁজ


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments