হাজারের বেশি মানুষ নিহত

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ৫০০০ শিশু রয়েছে। যত দিন যাচ্ছে এই যুদ্ধে প্রাণ হারানো মানুষের সংখ্যা বাড়ছে। 

এদিকে এ পরিস্থিতিতে আরও একবার গাজার মানুষের জন্য ত্রাণ পাঠাল ভারত। রোববার গাজার বাসিন্দাদের জন্য ত্রাণ পাঠানোর কথা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডলে লেখেন, প্যালেস্টাইনের মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রেখেছে ভারত। 

জয়শঙ্কর আরও জানান যে, বায়ুসেনার বিমানে ৩২ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। ত্রাণ নিয়ে বিমানটি মিশরের এল আইরিশ বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দর থেকে মিশর এবং গাজার মধ্যে সংযোগ রক্ষাকারী রাফা সীমান্তের দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। বিমানবন্দর থেকে সড়কপথে ত্রাণ গাজায় ঢুকবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উল্লেখ্য যে, এক মাত্র রাফা সীমান্ত দিয়েই যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে ত্রাণসামগ্রী ঢুকছে।

এর আগে গত ২২ অক্টোবর গাজা ভূখণ্ডে ত্রাণসামগ্রী পাঠিয়েছিল ভারত। সে বারও মিশরের রাফা সীমান্ত পেরিয়ে মোট সাড়ে ছয় কোটি ত্রাণসামগ্রী পৌঁছায় গাজায়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল একাধিক জীবনদায়ী ওষুধ, অস্ত্রোপচার করার সামগ্রী, তাঁবু খাটাবার ত্রিপল, পানি পরিশোধক ট্যাবলেট ইত্যাদি। হাজারের বেশি মানুষ নিহত

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েল-হামাস সংঘাতে ধ্বংস্তস্তূপে পরিণত হয়েছে গাজ়া। জ্বালানি, ওষুধ, পানীয়র অভাবে সেখানকার অধিকাংশ হাসপাতাল পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। 

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার নাগরিকদের জন্য সাড়ে ৩৮ টন ত্রাণসহায়তা পাঠিয়েছে ভারত। মিসরের সিনাই অঞ্চল হয়ে এ মানবিক সহায়তা গাজাবাসীর কাছে পৌঁছানো হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারতের বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে সাড়ে ৬ টন চিকিৎসা সরঞ্জাম ও ৩২ টন ত্রাণসহায়তা ফিলিস্তিনের জনগণের জন্য পাঠানো হচ্ছে। আজ রোববার উড়োজাহাজটি মিসরের আল আরিশ বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাসীদের মরদেহ বহনে খরচ কমালো বিমান

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments