আওয়ামী লীগের মনোনয়ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। গত ১৮ নভেম্বর বিকেলে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

মাহি বেশকিছুদিন ধরেই তৃণমূল পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। পথে নেমে আগুনঝরা বক্তৃতা দিতে দেখা যায় এই নায়িকাকে। অবরোধেও ছিলেন সক্রিয়। এবার জানান দিলেন সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান তিনি।

নায়িকা বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত যদি তৃণ পর্যায়ে যাচাই করা হয় তাহলে আমাকে মনোনয়ন দেয়া হবে। কারণ তৃণ পর্যায়ের আগ্রহের কারণেই আমি মনোনয়ন ফরম কিনেছি। আগামী ২০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেবো।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন মাহি। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। আওয়ামী লীগের মনোনয়ন

মনোনয়ন ফরম জমা দেওয়ার তারিখ জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘ইনশা আল্লাহ আগামী ২০ নভেম্বর দুপুর ৩টায় মনোনয়নপত্র গিয়ে জমা দেবো।

বেশ কিছু দিন ধরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণাসহ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে আসছিলেন মাহিয়া মাহি।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত। 

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করতে দেখা গেছে মাহিয়া মাহিকে। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশ নিয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। 

ঢাকায় এসে বিপাকে কলকাতার গায়িকা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments