দ্বাদশ জাতীয় সংসদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সিরাজগঞ্জে ছয়টি সংসদীয় আসনের বিপরীতে এখন পর্যন্ত নৌকা প্রতীকের জন্য ৪৫ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ভাই-বোন, দুই-বোনসহ জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মুনসুর আলীর দুই দৌহিত্র, জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ছাড়াও উপজেলা চেয়ারম্যান ও মেয়রেরা। 

তবে এর সঠিক তথ্য জেলা আওয়ামী লীগের কাছে নেই। অনেকেই আবার ইতোমধ্যে মনোনয়নপত্র জমাও দিয়েছেন। তবে দিন শেষে দল যাকে নৌকা দেবে তার জন্যই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আওয়ামী লীগ।

এর মধ্যে সবচেয়ে কম মনোনয়নপত্র উত্তোলন হয়েছে সিরাজগঞ্জ-১ আসনে ও সবচেয়ে বেশি হয়েছে সিরাজগঞ্জ-৩ আসনে। সিরাজগঞ্জ-১ আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুইজন ও সিরাজগঞ্জ-৩ আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে থেকে মনোনয়নপত্র নিয়েছেন শহীদ এম মুনসুর আলীর দুই দৌহিত্র। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের ছেলে বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ও তার চাচাতো ভাই শেহেরিন সেলিম রিপন।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭ জন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গাজী অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী ও শহীদ এম মুনসুর আলীর দৌহিত্র শেহেরিন সেলিম রিপন। দ্বাদশ জাতীয় সংসদ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আংশিক) আসনে ১৩ জন মনোনয়নপত্র কিনেছেন। তারা হলেন- বর্তমান এমপি ডা. মো. আব্দুল আজিজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. হোসেন মনসুর, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল ইসলাম মানিক, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শিল্পপতি লুৎফর রহমান দিলু, প্রয়াত সাবেক এমপি ইসহাক হোসেন তালুকদারের ছেলে রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল আলম খন্দকার ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা পারভীন লাভলী।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments