ভারতীয় ক্রিকেটার শুভমান গিল

ভারতীয় ক্রিকেটার শুভমান গিল এবং শচীন কন্যা সারা টেন্ডুলকারের মধ্যে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে।

পুনেতে গত ১৯ অক্টোবর বাংলাদেশ–ভারত ম্যাচে গিলের প্রতি বাউন্ডারি এবং তার অর্ধশতকের পর ভিআইপি স্ট্যান্ডে বসা সারাকে করতালি দিতে দেখা গেছে। যদিও কেউই এখন পর্যন্ত নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেননি।

সারার নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে সারার একটি ছবি ছড়িয়ে দেওয়া হয়, যা রীতিমতো ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় শুবমানকে জড়িয়ে ধরেছেন সারা। পরে জানা যায় গিল নয়, ভাই অর্জুন টেন্ডুলকারকে জড়িয়ে ছিলেন সারা। ছবিতে অর্জুনের জায়গায় শুবমানের মুখ বসিয়ে দেওয়া হয়েছিল।

নিজেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভুয়া ছবি ও পোস্টে চটেছেন সারা।

সারা এক দীর্ঘ ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, তার নামে একাধিক ভুয়া এক্স অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখান থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ভারতীয় ক্রিকেটার শুভমান গিল

তিনি লিখেছেন, নিজেদের আনন্দ, বেদনা এবং দৈনন্দিন কর্মকাণ্ড ভাগ করে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম একটি দুর্দান্ত জায়গা। কিন্তু সেখানে প্রযুক্তির অপব্যবহার করে সত্যিকে পাল্টে দেওয়া হচ্ছে, যা ইন্টারনেটে কোনো পোস্টের সত্যতা নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে। আমি আমার কিছু ডিপ ফেক ছবি (কোনো ব্যক্তির মুখ কিংবা শরীর পরিবর্তন করে অন্য কোনো ব্যক্তির মতো তৈরি করা ছবি) দেখেছি, যেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

তিনি আরও লিখেছেন, ‘মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে এক্সে (সাবেক টুইটার) আমার ছদ্মবেশে (নাম ও ছবি ব্যবহার করে) কিছু অ্যাকাউন্ট খোলা হয়েছে। এক্সে আমার কোনো অ্যাকাউন্ট নেই। আশা করছি এক্স কর্তৃপক্ষ ওই অ্যাকাউন্টগুলো মুছে ফেলবে। সত্যিকে বিসর্জন দিয়ে বিনোদন দেওয়া কোনোভাবেই কাম্য নয়। আসুন, বিশ্বস্ত ও বাস্তবধর্মী তথ্যের আদান-প্রদানকে উৎসাহিত করি।

অ্যারেনায় ফুটবল ‘বসন্ত’

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments