বৈশ্বিক নজর সরে যাচ্ছে

রোহিঙ্গাদের ওপর থেকে বৈশ্বিক নজর সরে যাচ্ছে । বছর বছর কমছে তাদের জন্য বরাদ্দ। বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) থেকে এখন রোহিঙ্গারা জনপ্রতি দৈনিক বরাদ্দ পাবেন ৯ টাকা। গতকাল বুধবার রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের ৪৩তম বৈঠকের পর একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৈঠকে রোহিঙ্গাদের সহায়তা, নিরাপত্তা ও প্রত্যাবাসনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ভাসানচরের দায়িত্ব আগামী ৩০ নভেম্বর নৌবাহিনীকে হস্তাস্তর করা হবে। এই হস্তান্তর যাতে সহজ হয় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুই বছর ধরে রোহিঙ্গাদের জন্য চাহিদা অনুযায়ী অর্থ আসছে না। এ বছর এখন পর্যন্ত ৪৫ শতাংশ অর্থায়ন হয়েছে। ডব্লিউএফপি জনপ্রতি বরাদ্দ কমিয়েছে। আজ (বুধবার) বৈঠকে দৈনিক জনপ্রতি বরাদ্দ ৯ টাকা করার কথা জানানো হয়েছে। এই বরাদ্দ গত বছর ছিল মাসে ১২ ডলার। এক ডলার সমান ১০০ টাকা হিসাবে যা দাঁড়ায় দৈনিক ৪০ টাকা।   বৈশ্বিক নজর সরে যাচ্ছে

গত অক্টোবরে থাইল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, সুদান, ইউক্রেন, গাজাসহ বিভিন্ন স্থানে সংকট চলছে। আমরা ভয় পাচ্ছি, এগুলোর কারণে রোহিঙ্গাদের প্রতি মনোযোগ কমে যায় কিনা! জেনেভায় ১৩ ডিসেম্বর ওয়ার্ল্ড রিফিউজি ফোরামের বৈঠকের কথা জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, সেখানে অর্থায়নের বিষয়গুলো তুলে ধরা হবে। এ ছাড়া আগামী জয়েন্ট রেসপন্স প্রোগ্রামের (জেআরপি) কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। 

সিরাজগঞ্জে ৬টি আসনে নৌকা চান ৪৫ জন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments