ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশাসনে রদবদল অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারমানকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সদ্যসাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। আর পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

এরপর আরও একটি ঘটনা ঘটেছে। সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পরিবহনমন্ত্রী জেস নরম্যান ও পরিবেশমন্ত্রী থেরেসে কফি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের মধ্যদিয়ে যে রদবদল শুরু হয় তা এখনও অব্যাহত রয়েছে। সবশেষ পরিবহণ মন্ত্রণালয় থেকে সরে দাঁড়িয়েছেন জেস নরম্যান। এই রাজনীতিক জানিয়েছেন, ‘কয়েক মাস আগেই এ ব্যাপারে সরকারের কাছে নোটিশ দিয়েছিলেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি

সোমবার হঠাৎ করেই ব্যাপক রদবদল হয় ঋষি সুনাকের মন্ত্রিসভায়। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারমানকে বরখাস্ত করার পর পরিবর্তন আনা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়েও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যার মধ্যদিয়ে কয়েক বছর পর আবারও রাজনীতিতে ফিরলেন তিনি।

ক্যামেরন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে অনুষ্ঠিত গণভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি সংসদ সদস্যপদও ছাড়েন তিনি। এরপর গত কয়েক বছর অনেকটা আড়ালেই ছিলেন ক্যামরন।

উল্লেখ্য যে, বর্তমানে যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র দফতরের দায়িত্ব নেয়া ডেভিড ক্যামেরন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে অনুষ্ঠিত গণভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি সংসদ সদস্যপদও ছাড়েন তিনি। এরপর গত কয়েক বছর অনেকটা আড়ালেই ছিলেন ক্যামরন। তবে হঠাৎ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবারও বিস্ময়করভাবে প্রত্যাবর্তন করলেন তিনি।

বন্যায় ভাসছে সোমালিয়া

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments