সিলেট টেস্টে ক্রিজে

সিলেট টেস্টে ক্রিজে এসে তেড়েফুড়ে খেলতে শুরু করেন নাজমুল শান্ত। ৩৪ বলের মধ্যে তিনটি ছক্কা ও দুই চারের শটে ৩৭ রান করে ফেলেন তিনি। মৌসুমী বোলার গ্লেন ফ্লিপসকেও একইভাবে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা তুলতে গিয়ে ক্যাচ দেন টেস্ট অধিনায়ক। বলটা ছিল ফুলটস। তাতেই বোকা বনে যান বাঁ-হাতি ব্যাটার। 

ম্যাচ শেষে তার ওই আউট নিয়ে তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় জানিয়েছেন, ওভাবে আউট হওয়ায় হতাশ শান্ত। তবে দলের পরিকল্পনা অনুযায়ী খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। ওই পরিকল্পনা হলো, অনিয়মিত বোলারদের আক্রমণ করে খেলা।  সিলেট টেস্টে ক্রিজে

জয় বলেছেন, ‘শান্ত ভাই ওভাবেই ব্যাটিং করেন। ওটা ওনার পরিকল্পনার অংশ। দেখুন, একজন ব্যাটার কিন্তু প্রতিদিন সেট হওয়ার সুযোগ পান না। সেট হওয়ার পরে ৩০-৪০ রান করে আউট হওয়া হতাশার। শান্ত ভাইও হতাশ। তারওপর দূভাগ্যবশত উনি ফুলটস বলে আউট হয়েছেন। তবে এটাও প্রতিদিন ঘটে না।’ 

গ্লেন ফিলিপসকে আক্রমণ করে খেলতে যাওয়ার কারণ উল্লেখ করে জয় বলেছেন, ‘দেখুন, ফিলিপস অনিয়মিত বোলার। তাকে মেরে না খেললে তিনি ভালো বোলিং করা শুরু করতে পারতেন। সেক্ষেত্রে অন্য বোলাররা আমাদের ওপর চাপ সৃষ্টি করতো। দূভাগ্যবশত, আমর খারাপ শট খেলে তাকে উইকেট দিয়েছি। এটাকে বল বুঝতে ভুল করা বলবো না, বরং তিনি ভাগ্যবান যে, বাজে বলে আমরা তাকে উইকেট দিয়েছি।

নিজের ব্যাটিং নিয়েও হতাশ মাহমুদুল হাসান জয়। নিজের নবম টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির কাছে ছিলেন দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৩৭ রানের ইনিংস খেলা এই ব্যাটার। কিন্তু ৮৬ রানে সাজঘরে ফেরেন তিনি। বিয়ষটি নিয়ে ডানহাতি ওপেনার বলেন, ‘দুটি ইনিংসে (সেঞ্চুরির) সুযোগ হারালাম, ওপেনার হিসেবে এমন সুযোগ হারানো উচিত নয়। সামনে সুযোগ পেলে আরও ভালো করার চেষ্টা করবো।’

অবশেষে শেষ ষোলোতে বার্সেলোনা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments