বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের অ্যাসোসিয়েশন হলরুমে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অনুবাদসহ কুরআন তিলাওয়াত করেন সংগঠনের শিক্ষা সম্পাদক হাফেজ জহির উদ্দিন।

সংগঠনের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান এবং সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার।

আলোচনায় অংশ নেন সংগঠনটির সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, কাজী এনায়েতুল করিম তারেক, নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব মো. দুলাল সাফা, সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু, সিনিয়র সহ-সভাপতি আল আমিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাবেক নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এইচ এম মাসুদুর রহমান, সদস্য এইচ এম দবির তালুকদার, অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহ্বায়ক আব্দুল কাইয়ুম সেলিম, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আহ্বায়ক হেমায়েত খান, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূইয়া কচি, বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক সুরুজ্জামান মিয়া। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

এছাড়াও অংশ নেন, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সদস্য সচিব ইউনুছ আলী, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, নোয়াখালী সমিতি ইন স্পেনের সভাপতি আবুল কাশেম মুকুল, মৌলভীবাজার জেলা নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক ফখরুদ্দীন রাজী প্রমুখ।

দুবাইয়ে জলবায়ু সম্মেলন শুরু আজ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments