মাস কয়েক আগেই একাধিক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল বলিউডের জনপ্রিয় গায়ক ও র্যাপার বাদশার। কখনো পঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির নাম, আবার বলি অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেমের গুঞ্জন ভেসেছে। এবার একেবারে দেশ ছাড়িয়ে প্রতিবেশী দেশে নাকি মনের মানুষ খুঁজে পেয়েছেন এ গায়ক।
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন তিনি। তারা দুবাইউড়ে গেছেন। সেখানেই একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। এ নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন হানিয়া।অভিনেত্রী তাদের ছবির ক্যাপশনে লিখেছেন, যখন দুটো বাচ্চা কেনাকাটা করতে বের হয়। নিজেদের দুবাই ভ্রমণের অগণিত ছবি পোস্ট করেছেন হানিয়া। সেখানেই আবছা আবছা দেখা যাচ্ছে একগুচ্ছ মিষ্টি প্যাকেট। শোনা যাচ্ছে, ভারত থেকে মাইসুরু পাক মিষ্টি নিয়ে গিয়েছেন বাদশা।
হানিয়া সিনেমায় আত্মপ্রকাশ করেন ২০১৬ সালে ‘জানান’ ছবির মাধ্যমে। তার পর অনেক হিট নাটকে কাজ করেছেন। ‘তিতলি’-তে তাঁর অভিনয়ের জন্য ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘মেরে হামসফর’ নাটকের মাধ্যমে ভারত-সহ অন্যান্য দেশে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে বাদশা- হানিয়ার আলাপ পরিচয় হল কীভাবে হয়েছে তা এখনো অজানা। নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন
ভারতীয় গায়ক, র্যাপার বাদশা। ২০০০ সালে ভেঙে যায় তার প্রথম সংসার। এরপর শোবিজ অঙ্গনের অনেকের সঙ্গে তার নাম জড়িয়েছে। এবার শোনা যাচ্ছে, পাকিস্তানি এক অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই শিল্পী।
সিয়াসাত ডটকম জানিয়েছে, ফের প্রেমের সম্পর্কে জড়িয়েছেন গায়ক বাদশা। গুঞ্জন উড়ছে, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। মূলত, হানিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা কিছু ছবিকে কেন্দ্র করে এই গুঞ্জন চাউর হয়।
