উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে

 উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় ৩ জন রোহিঙ্গা খুন হয়েছেন। ৫ ডিসেম্বর রাত ১০টার দিকে উখিয়া ১৭নং মধুর ছড়া ও জামতলির ১৫নং ক্যাম্পে পৃথক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের দাবি, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন,১৫নং ক্যাম্পের মো. জোবাইর (১৮), আনোয়ার সাদিক (১৭) ও ১৭নং ক্যাম্পের কাশিম (৩৪)।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন।

তিনি জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সন্ত্রাসীরা ১৫নং রোহিঙ্গা ক্যাম্পে ৪ জনকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পের ব্লক জি-৩ ও ব্লক-৭ এর খালি জায়গায় গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ২ জন নিহত হয় ও গুরুতর আহত হন বাকি দুইজন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। 

পৃথক আরেকটি ঘটনা ঘটে ১৭নং ক্যাম্পে। কাশিমকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ সময় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি শামীম হোসাইন।

এদিকে এ নিয়ে একইদিনে ৪ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো রোহিঙ্গা শিবিরে। এর আগে বিকেলে ৪নং ক্যাম্পে আরেকটি ঘটনায় গুলি করে হত্যা করা হয় এক যুবককে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকে অজ্ঞাত দুর্বৃত্তরা ইমাম হোসেনকে সরাসরি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ওই ক্যাম্প এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রেমের টানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তরুণী

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments