ফের চোখ রাঙাচ্ছে করোনা

ভারতে ফের চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। বেশ কয়েকদিন ধরেই দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা একশর গণ্ডি পেরিয়ে গেছে। দেশজুড়ে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যাও প্রায় হাজারের কাছাকাছি।

 এ অবস্থায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শীতের শুরুতে লোকজনকে সতর্ক থাকতে বলেছে। কোভিড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেও সাধারণ মানুষকে আগ্রহী করে তোলার চেষ্টা চলছে।

রোববারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে ভারতে কোভিড পজিটিভ হয়েছেন ১৬৬ জন। তাদের মধ্যে অধিকাংশই কেরালার বাসিন্দা। শুধু রোববার নয়, বেশ কয়েকদিন ধরেই ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই একশ বা তার বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এ ভাইরাসে। বর্তমানে ভারতে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮৯৫। শীতের শুরুতে জ্বরে ভুগছেন অনেকেই। তাদের নমুনা পরীক্ষা করেই মিলছে কোভিডের জীবাণু।

দেশজুড়ে করোনার চোখ রাঙানোর কারণে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জোর দেওয়া হয়েছে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে। অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করে কীভাবে জনস্বাস্থ্য বজায় রাখা যায়, সেটাই বিবেচনা করছেন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন কতজন কোভিড আক্রান্ত হচ্ছেন, সেই পরিসংখ্যানেও নজর রাখছে মন্ত্রণালয়। ফের চোখ রাঙাচ্ছে করোনা

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই লাফিয়ে বেড়েছিল কোভিড সংক্রমণ। এপ্রিল মাসের এক সপ্তাহে প্রায় ৭৫ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতিও আক্রান্ত হন। আশঙ্কাজনক হয়েছিল মৃত্যুর হারও। তবে ধীরে ধীরে কমে গিয়েছিল কোভিডের সংক্রমণও। কিন্তু শীত পড়তেই ফের দাপট দেখানো শুরু করেছে করোনা ভাইরাস।

গাজায় প্রাণহানি ছাড়াল ১৮ হাজার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments