পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের আশিকুর রহমান শিবলি। আগের চার ম্যাচে ১টি সেঞ্চুরি সহ ছিল দুটি ফিফটিও। সেই ফর্ম তিনি টেনে আনলেন ফাইনালেও।
তার দুর্দান্ত এক সেঞ্চুরির ওপর ভর করে আমিরাতকে বড় লক্ষ্য দিল টাইগার যুবারা। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ব্যাট করতে নেমে শুরুতেই জিসান আলমকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৭ রানে ওমিদ রেহমানের বলে বিদায় নেন তিনি। জিসানকে হারালেও শিবলি-রিজওয়ানের ব্যাটে ভর করে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ।
দুজনে মিলে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছিলেন। তবে মাঝপথেই থামতে হলো রিজওয়ানকে। ৩১ ওভারে ধ্রুভ পারাশারকে উড়িয়ে মারতে গিয়ে বাদামির তালুবন্দি হন রিজওয়ান। তার বিদায়ে ভাঙে ১২৫ রানের জুটি। আউটের আগে ৪ বাউন্ডারি ও ১ ছক্কার মারে ৭১ বলে ৬০ রান করেন এই রিজওয়ান। এরপর আরিফুলকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন শিবলি। এর মাঝে ১২৯ বলে আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটাও পেয়ে যান যুবাদের এই মারকুটে ব্যাটার। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত
শিবলির সঙ্গে ক্রিজ ভাগাভাগি করে অর্ধশতক ছুঁয়েছেন আরিফুলও। ৩৯ বলে স্পর্শ করেন এই মাইলফলক। তবে ফিফটি ছুঁয়ে বেশিক্ষণ টিকতে পারেননি। পরের ওভারেই সাজঘরে ফেরেন তিনি। এরপর একে একে সাজঘরে ফেরেন আহরার আমিন (৫), শিহাব জেমস (৩)। শেষ ওভারে ব্যক্তিগত ২১ রান করে ফেরেন অধিনায়ক মাহফুজুর রাব্বি।3
