চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ১১১ জন মারা গেছেন এবং আরও ২০০ জনের বেশি আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মাঝরাতের দিকে গানসু প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। তবে চীনা কর্তৃপক্ষ বলছে এ মাত্রা ছিল ৬.২।
ইউএসজিএসের তথ্য অনুসারে, ভূমিকম্পটি লিনক্সিয়া চেংগুয়ানজেনের প্রায় ২৩ মাইল পশ্চিম উত্তর-পশ্চিমে মাটির ৬ মাইলের কিছুটা গভীরে আঘাত হানে। প্রাদেশিক রাজধানী ল্যানঝো ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৬০ মাইল দূরে। ১১১ জন মারা গেছেন
বিবিসির প্র্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে।
কিছু ভিডিও ফুটেজে উদ্ধারকারীদের ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ভেতরে অভিযান চালাতে দেখা গেছে।
ওই এলাকার কিছু অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহও বিঘ্নিত হচ্ছে।
ভূমিকম্প আঘাত হানার পর পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ফুটেজে দেখা গেছে উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন। স্থানীয় কর্মীদের সহায়তা করার জন্য চীনা সরকার উদ্ধারকর্মীদের দল পাঠিয়েছে। ঘরের মেঝেতেও ধ্বংসাবশেষ দেখা গেছে, ছাদ আংশিকভাবে ভেঙে পড়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গানসুতে পূর্ণ উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেছেন, উদ্ধার, সময়মতো আহতদের চিকিৎসা এবং হতাহতের সংখ্যা কমানোর জন্য সকল প্রচেষ্টা করা উচিত।
রাষ্ট্রীয় মিডিয়া সংস্থা সিনহুয়া মঙ্গলবার সকালে জানিয়েছে, গানসুতে ১০০ জন নিহত এবং ৯৬ জন আহত হয়েছেন এবং কিংহাইতে ১১ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন।
গত সেপ্টেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
গানসুতে ১৯২০ সালের ভূমিকম্পে ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল যা ২০ শতকের সবচেয়ে ভয়ংকর ঘটনার একটি বলে ধরা হয়।
