আরব বসন্তের মতো বিপ্লব

বাংলাদেশে আরব বসন্তের মতো বিপ্লব বা অভ্যুত্থান ঘটানোর বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছে দেশটি। 

মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, মঙ্গলবার ঢাকাগামী একটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগ করলে এক নারী ও তিন বছরের শিশুসহ চারজন নিহত হন। বাইডেন প্রশাসন কি ক্ষতিগ্রস্তদের এ ধরনের অগ্নিসংযোগের শিকার হওয়ার বিষয়ে উদ্বিগ্ন? জবাবে মুখপাত্র বলেন, ‘আমি এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে জানি না এবং এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
পরে ওই সাংবাদিক বলেন, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হলে আরব বসন্তের মতো পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে। এ বিষয়ে মিলারের মন্তব্য কী?

জবাবে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করি এবং এর চেয়ে বেশি বলার মতো আমার আর কোনো মন্তব্য নেই। আরব বসন্তের মতো বিপ্লব

গত ১৫ ডিসেম্বর বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বাংলাদেশে ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে আরব বসন্তের মতো করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এমন আশঙ্কার গুরুতর ভিত্তি রয়েছে যে, আগামী সপ্তাহগুলোয় পশ্চিমা শক্তিগুলোর কাছে অনাকাঙ্ক্ষিত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা রকমের অবরোধ আরোপ করা হতে পারে।

প্রথম মাসে কক্সবাজার এক্সপ্রেসের আয়

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments