আওয়ামী লীগ মনোনীত নৌকা

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. সেলিম মাহমুদ বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, জনগণ তা নস্যাৎ করে দিয়েছে। এটি হচ্ছে আমাদের প্রথম বিজয়। আমাদের দ্বিতীয় বিজয় হবে আগামী ৭ জানুয়ারি।

 ওই দিন আমাদের সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলো কি এলো না, সেটি বিষয় নয়। ৭ জানুয়ারি যখন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, বিদেশি পর্যবেক্ষক ওবং সাংবাদিকরা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করবে, তখন সব ষড়যন্ত্র ভেসে যাবে। আওয়ামী লীগ মনোনীত নৌকা

২৫ ডিসেম্বর দুপুরে চাঁদপুরের কচুয়ায় হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন ড. সেলিম মাহমুদ।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি আমাদের আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠনের কোটি কোটি নেতাকর্মীকে ভোটকেন্দ্রে উপস্থিত করাতে হবে। যেন এটি ভোট উৎসবে পরিণত হয়। তারা আমাকে নয়, তারা ভোট দেবে শেখ হাসিনাকে। কারণ শেখ হাসিনার মার্কা হচ্ছে নৌকা মার্কা।

সেলিম মাহমুদ বলেন, রাষ্ট্রবিরোধী দেশি-বিদেশি যে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে তার বিরুদ্ধে ভোট বিপ্লব ও উৎসব ঘটাতে হবে। প্রার্থী কে সেটা বড় কথা নয়, কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেটাও বড় কথা নয়। ভোট দিতে হবে শেখ হাসিনার স্বপক্ষে। তাই দেশ বিরোধী যে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে ৭ জানুয়ারি ভোট দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন প্রমুখ।

প্রধানমন্ত্রী আজ রংপুর যাচ্ছেন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments