গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড

গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার এ মামলা দায়ের করেছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) এর কাছে একটি আবেদনে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যামূলক বলে বর্ণনা করেছে।  ফিলিস্তিনি নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ, জাতিগত ও জাতিগোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করেছে ইসরাইল।

মামলার আবেদনে আরও বলা হয়, গাজায় ফিলিস্তিনিদের হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সর্বোপরি মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে। গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড

৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার হামলায় ২১ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই মামলা দায়ের করল আফ্রিকার এ দেশটি।

ইসরাইলের চলমান আগ্রাসনে গাজার বেসামরিক অবকাঠামো এবং সাংস্কৃতিক স্থানগুলোও বিপর্যয়কর ক্ষতির মুখে পড়েছে।

এদিকে জাতিসংঘের আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা এ মামলা প্রত্যাখ্যান করেছে ইসরাইল।

ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।

তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। যদিও দেশটিকে ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তির অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

শুক্রবার ওই আদালতে করা মামলার আবেদনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করেছে দক্ষিণ আফ্রিকা। কেননা ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ, জাতিগত ও জাতিগোষ্ঠী ধ্বংস করেছে।

গাজায় ফিলিস্তিনিদের হত্যাসহ শারীরিক ও মানসিক নির্যাতন এবং মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে বলেও মামলার আবেদনে বলা হয়।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের প্রস্তাব

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments