লেবাননের রাজধানী বৈরুতে

লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উপপ্রধান সালেহ আল-অরৌরি নিহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে,২ জানুয়ারি সালেহকে লক্ষ্য করে বৈরুতের দক্ষিণাঞ্চলের মোওয়াদ শহরে ড্রোন হামলা চালানো হয়। 

সেখানে হামাসের কার্যালয় ছিল। ওই হামলায় সালেহ আল-অরৌরি প্রাণ হারান।

লেবাননের টিভি চ্যানেল আল-মায়দ্বীনও জানিয়েছে সালেহ নিহত হয়েছেন। লেবাননের অপর সংবাদমাধ্যম এনএনএ জানিয়েছে, এ হামলায় সবমিলিয়ে ছয়জন নিহত হয়েছেন। 

পরবর্তীতে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সালেহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

সালেহ আল-অরৌরি হামাসের পলিটব্যুরোর উপপ্রধান ছিলেন। এছাড়া হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। সালেহ ১৯৬৬ সালে দখলকৃত পশ্চিম তীরে জন্ম নিয়েছিলেন।

ইসরায়েলি জেলে দীর্ঘ ১৫ বছর কারবরণের পর দীর্ঘসময় ধরে লেবাননে বাস করছিলেন সালেহ। দখলদার ইসরায়েলের সঙ্গে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর তিনি হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন।

গত মাসে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সালেহ আল-অরৌরি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না হবে ততক্ষণ তারা কোনো যুদ্ধবিরতিতে রাজি হবেন না।

অক্টোবরে দখলদার ইসরায়েলি বাহিনী রামাল্লায় তার বাড়ি ধ্বংস করে দেয়। লেবাননের রাজধানী বৈরুতে

যুক্তরাষ্ট্রের সরকার ২০১৫ সালে তাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে এবং তার খোঁজ দিতে পারলে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।

সালেহ আল-আরোরি হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান। তিনি এই গোষ্ঠীর সামরিক কর্মকাণ্ডেও গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন হামাসের নেতা ইসমাইল হানিয়ে। এক বিবৃতিতে ইসরায়েলের হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে তিনি বলেছেন, ইসরায়েল লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ও চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে।

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৫৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments