টলিউডে অপূর্ব সঙ্গী রাইমা

দেশের ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব প্রথমবারের মতো ভারতীয়-বাঙালি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন। কপ থ্রিলারেরএই সিনেমার নাম “চলচ্চিত্র”, পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্তা টলিউডে অপূর্ব সঙ্গী রাইমা

যেখানে অপূর্বর সাথে মুনমুন সেনের মেয়ে এবং বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনী রাইমা সেন, অভিনেতা টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত এবং অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় শিল্পীরা যোগ দেবেন।

কয়েকদিন ধরেই এ সিনেমাটি নিয়ে কথা চলছিলো অপূর্বের সঙ্গে। ছবিটির গল্প পছন্দ হওয়ায় শুক্রবার তিনি কলকাতায়  যান। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার  থেকে শুরু হবে শুটিং। টলিউডে অপূর্ব সঙ্গী রাইমা

অপূর্ব বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন, তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’

যাইহোক, “চলচিত্র” থ্রিলার ঘরানার একটি মুা্ভি । এখানে অপূর্বকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে । কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। এই অফিসাররা তদন্তে নামবেন একগুচ্ছ খুনের ঘটনার। তদন্ত করতে করতে দেখা যাবে তা কোথাও গিয়ে যেন ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের কোনো এক পুরোনো কেসে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে চার পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়।

‘চালচিত্র’ সিনেমাটির প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। প্রযোজনা সংস্থাটির ‘হুব্বা’ শিরোনামের সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গড়ে উঠছে স্মার্ট বাংলাদেশ।

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments