প্রসেনজিতের জন্মদিনে ঋতুপর্ণা

গতকাল, ৩০ সেপ্টেম্বর ছিল প্রসানজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। প্রসেনজিতের জন্মদিনে ঋতুপর্ণা সেনগুপ্তও তাঁকে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন। শুধু এই অভিনেত্রীই নয় জন্মদিনের একটি সুন্দর বার্তাও শেয়ার করেছেন।

প্রসানজিৎ ও ঋতুপর্ণা সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন দৃষ্টিকোণ ছবিতে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত, এই ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। তারপর থেকে অনেক দিন কেটে গেছে, কিন্তু তাদের সম্পর্ক অটুট রয়েছে।

শনিবার ঋতুপর্ণা তার সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি লিখেছেন: ‘সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা, তোমার সঙ্গে কাজ মানেই যেন খোলা হাওয়ার মতো অনুভূতি। তোমার সঙ্গে কাজ জীবনের সম্পদ। চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করি অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন! আজকের দিনটা তোমার কাটুক হাসি আর ভালবাসায়।’প্রসেনজিতের জন্মদিনে ঋতুপর্ণা

প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটি বছরের পর বছর ধরে বাংলা সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আইকনিক এই জুটি উত্তম-সুচিত্রার পর টলিউডে আর কোনো জনপ্রিয় জুটি নেই। একসঙ্গে ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তারা। যাদের বেশিরভাগই হিট।

একটি পুরনো ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিতে সাদা-কালো পাঞ্জাবীতে দেখা যায় প্রসেনজিৎকে, পাশে লাল পাড় সাদা শাড়িতে ঋতুপর্ণা। তাঁর সেরা নায়কের উদ্দেশ্যে নায়িকা লেখেন, ‘সবচেয়ে সুন্দর মানুষটাকে জানাই জন্মদিনের অনেক-অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে কাজ মানেই যেন খোলা হাওয়ার অনুভূতি। তোমার সঙ্গ পাওয়াটা হল জীবনের সম্পদ। চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করি অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন! আজকের দিনটা তোমার কাটুক হাসি আর ভালবাসায়।’

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments