আবহাওয়া সংস্থার মতে, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় দেশের চারটি অঞ্চলে আঘাত হানতে পারে। এছাড়াও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
রবিবার (৮ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ ক্ষেত্রে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বুলেটিনে বলা হয়েছে, দুপুর ১২টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট জেলার কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৯ মিমি বা তার বেশি) বৃষ্টি হতে পারে।
এ ছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
এদিকে শুক্রবার (৫ মে) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। কমতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বাড়বে তাপমাত্রা।
গত ২৪ ঘণ্টায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
