বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ । ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসান। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হচ্ছে ম্যাচ।
আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও বাংলাদেশের চিন্তার বিষয় তাদের ওপেনিং জুটি। দেশসেরা ওপেনার তামিম ইকবাল বিশ্বকাপ দলে না থাকায় বাড়তি দায়িত্ব তরুণ তানজিদ তামিম ও লিটন দাসের কাঁধে। তবে আফগান ম্যাচে দুই ওপেনারই হতাশ করেছেন।
টিম ম্যানেজম্যান্ট ইংলিশদের বিপক্ষে আবারও এই জুটির ওপর ভরসা রেখেছে। বাড়তি স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আজ টিম টাইগার্স। সেই জন্য একাদশে জায়গা হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন শেখ মাহেদি।
অপরদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। আজ ধর্মশালায় তাদের সামনে ঘুরে দাঁড়ানোর মিশন। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকসকে পাচ্ছে না ইংলিশরা। কিউইদের বিপক্ষে হারের পর একাদশে আজ একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। মঈন আলীর বদলে জায়গা পেয়েছেন পেসার রিচ টপলি।
এদিকে দ্বিতীয় ম্যাচে অংশ নিচ্ছেন না দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। দলে যোগ দেন শেখ মেহেদী। আগের ম্যাচে বাংলাদেশ পাঁচ বোলারকে মাঠে নামায়। টিম ম্যানেজমেন্টকে অনেক সমালোচনা মেনে নিতে হয়েছে। আজ মেহেদীকে অতিরিক্ত বোলিং বিকল্প হিসেবে যোগ করা হয়েছে।
ইংলিশ দলেও এসেছে পরিবর্তন। মঈন আলীর বদলে রিস টপলে।
বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ
ইংল্যান্ড একাদশ : দাভিদ মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।
পরিসংখ্যান পাতায় বাংলাদেশ ও ইংল্যান্ড
