আরেকটি রেকর্ড গড়েছে পাকিস্তান

এবারের ওয়ানডে বিশ্বকাপে আরেকটি রেকর্ড গড়েছে পাকিস্তান। ভারতের হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। তবে পাকিস্তান যে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে তা অবিশ্বাস্য।  বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ৮ম ম্যাচে এসে দেখা গেল সর্বোচ্চ রান তাড়ার নতুন কীর্তি। 

হায়দ্রাবাদের রামপ্রসাবার উইকেটে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৩৪৪ রান করে। লঙ্কানদের হয়ে ব্যাট হাতে সেঞ্চুরি করেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। মেন্ডিসের ১২২ এবং সামারা বিক্রমার ১০৮ রানের সুবাদে লঙ্কানরা একটি বিশাল লক্ষ্য স্থির করে। পাথুম নিশাঙ্কা ফিফটির দেখা পান।

জিততে হলে রেকর্ড গড়তে হয় পাকিস্তানকে। দল তা করেছে। ৩৭ রানে দুই উইকেট হারলেও মোহাম্মদ রিজওয়ান ও আবদুল্লাহ শফিকের ব্যাটে ভর করে জয় তুলে নেয় ৯২ এর চ্যাম্পিয়নরা। শফিক ১১৩ রানে ফিরে গেলেও রিজওয়ান অপরাজিত থাকেন ১৩১ রানে। শেষ পর্যন্ত ১০ বল বাকি থাকতেই রেকর্ড রানচেজ করে পাকিস্তান। 

বিশ্বকাপে সর্বোচ্চ রানতাড়ায় পাকিস্তানের শীর্ষে ওঠার দিনে বাংলাদেশের রেকর্ড চাপা পড়েছে। এর আগে মেগা এই আসরে সবচেয়ে বেশি রানতাড়া করার তালিকায় ছিল বাংলাদেশের দুই ইনিংস। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের দেওয়া ৩১৯ রানের টার্গেট বাংলাদেশ পার করেছিল ৬ উইকেট হাতে রেখে। ঠিক তার পরের বিশ্বকাপে আরও একবার লম্বা রানচেজ করে টাইগাররা। এবার ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের টার্গেট বাংলাদেশ পার করে ৭ উইকেট হাতে রেখে। আরেকটি রেকর্ড গড়েছে পাকিস্তান

যদিও বিশ্বকাপে সর্বোচ্চ রানতাড়ায় এই দুটো ছিল ২য় এবং ৩য় স্থানে (পাকিস্তান ম্যাচের আগে)। সবচেয়ে বেশি ৩২৮ রান তাড়া করে ম্যাচ জয় করেছিল আয়ারল্যান্ড। ২০১১ বিশ্বকাপে ভারতের মাটিতেই ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য পেরিয়ে যায় আইরিশরা। সেই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম রেকর্ডও করেছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়ান। যদিও সেই রেকর্ডও এবারের বিশ্বকাপে ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। 

পরিসংখ্যান পাতায় বাংলাদেশ ও ইংল্যান্ড

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments