বাংলাদেশের বিপক্ষে হারের পর বড় চ্যালেঞ্জের মুখে আফগানিস্তান । দিল্লিতে অনুষ্ঠিত লড়াইয়ে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান।
এবারের বিশ্বকাপে দুই দলের চিত্র দুই রকম। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারতের বিপরীতে হেরেছে আফগানিস্তান। বাংলাদেশের কাছে হারার পর আজ জয়ে ফিরতে ভারতের বিপক্ষে নামছে আফগানরা।
আফগানরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় খুশি হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কারণ তিনি চেয়েছিলেন পরে ব্যাটিং করতে। রোহিত বলেছেন, ‘আমরা পরে ব্যাটিং করতেই চেয়েছিলাম। গতকাল সন্ধ্যায় আমরা কিছুটা শিশির পড়তে দেখেছি। তাই মনে হয় না উইকেট খুব একটা পরিবর্তন হবে।’
ডেঙ্গু আক্রান্ত হওয়ায় এই ম্যাচেও ভারতীয় ওপেনার শুভমান গিল খেলতে পারছেন না। তার জায়গায় একাদশে আছেন ইশান কিশান। এছাড়া বোলিং আক্রমণে পরিবর্তন এনেছে ভারত।
ভারত অভিজ্ঞ অফ স্পিনার রবিশচন্দন অশ্বিনকে বিশ্রাম দিয়েছে এবং পেসার শার্দুল ঠাকুরকে শুরুর একাদশে অন্তর্ভুক্ত করেছে। আফগানিস্তান তিন পেসার ও তিন স্পিনারের ওপর নির্ভরশীল।
ভারতের বিপক্ষে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে আফগানিস্তান। প্রতিপক্ষ পরিবর্তন না করলেও একাদশে পরিবর্তন এনেছে ভারত। রবিচন্দ্রণ অশ্বিনের জায়গায় পেসার শার্দূল ঠাকুরকে নিয়েছে।
ভারত একাদশ: রোহিত শর্মা, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ। চ্যালেঞ্জের মুখে আফগানিস্তান
আফগানিস্তানের একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদী, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, নাভিন উল হক ও ফজলহক ফারুকি।
