পাকিস্তানকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণে টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে। 

ভারতের তারকা ওপেনার শুভমান গিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ মিস করেছেন। তবে আজ পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে অভিষেক হবে তার। ভারতীয় একাদশ থেকে বাদ পড়েছেন ইশান কিষাণ। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে আসবেন গিল। এরপরে নামতে পারেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল। এছাড়া অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। আর বোলিং বিভাগ সামলাবেন রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে মাঠে নেমেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই পাক ওপেনার। এরপর ভারতকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সিরাজ। পাকিস্তানকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ

চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে পাকিস্তান। ফখর জামানের জায়গায় আবারও একাদশে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে চমকে দেওয়া আব্দুল্লাহ শফিক।

টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। শুরু থেকে ভারতের বোলারদের উপর চাড়াও দুই পাক ওপেনার। ভারতের বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রেখেন ইমামুল হক ও আবদুল্লাহ শফিক।

তবে দলীয় ৪১ রানে উইকেট হারায় পাকিস্তান। শফিককে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন সিরাজ। ২৪ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান শফিক। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান। 

মোদির শহরে আজ ভারত পাকিস্তান যুদ্ধ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments