বিরাট কোহলি ও অনুশকা

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বিরাট কোহলি ও অনুশকা শর্মার সংসারে নতুন অতিথি আসছে। আর অন্তঃসত্ত্বা অবস্থাতেই চলমান ক্রিকেট বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জমিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখলেন আনুশকা

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গতকাল একদম সকাল সকাল আমেদাবাদ পৌঁছে যান অনুশকা শর্মা। অল ব্ল্যাক লুকে তিনমাসের অন্তঃসত্ত্বা আনুশকা বিরাট কোহলি এবং টিম ইন্ডিয়াকে সমর্থন করতে উড়ে গেলেন আমেদাবাদ।

অন্যদিকে এদিন ভারত পাক ম্যাচ শুরু হওয়ার আগে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিসিসিআই। সেখানেই গান গেয়ে মাতিয়েছেন অরিজিৎ সিং। তিনি ছাড়াও শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিংও ছিলেন।

অনুষ্ঠানের পর খেলা শুরু হয়। প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে পাকিস্তান। পরে সেই রান চেজ করতে নেমে অতি সহজেই মাত্র ৩০.৩ ওভারে লক্ষ্যপূরণ করে ভারত। আর এসবের মাঝেই গ্যালারিতে খোশমেজাজে দেখা গেল অনুশকাকে। বিরাট কোহলি ও অনুশকা

এদিকে খেলা ছেড়ে অনুশকার ছবি তোলায় ব্যস্ত ছিলেন অরিজিৎ। গায়কের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খান নায়িকা। সাদা শার্ট এবং জিন্স পরে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অরিজিৎকে। এমনকি তিনি অনুশকাকে পোজ দেওয়ার কথাও বলেন। অন্য দিকে সাদা ড্রেস পরে হাসিমুখে পোজ দেন তিনি।

আনুশকা কোহলির পরিবার তার মেয়ে ওয়ামিকার সাথে ২০২১ সালে শিরোনাম হয়েছিল। এই দ্বিতীয় সন্তান আমার কোলে আসে. কিন্তু এখন তারা সন্তানের জন্ম নিয়ে কথা বলতে চান না। “আমরা কিছু সময়ের পরে সবার সাথে সুসংবাদটি ভাগ করব,” বিষয়টির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।

শাড়ি সিঁদুরের কাজে ফিরলেন পরিণীতি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments