জয়া আহসান অভিনীত টালিউড

আর মাত্র কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে জয়া আহসান অভিনীত টালিউড সিনেমা ‘দশম অবতার’। সৃজিত মুখার্জি পরিচালিতি এ সিনেমাটির ট্রেলার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। টালিউড ইন্ড্রাস্ট্রির এমন বহু প্রতীক্ষিত সিনেমার প্রশংসায় পঞ্চমুখ বলিউড সুপারস্টাররাও। সেই তালিকায় এবার নাম উঠল বলিউড সুপারস্টার অজয় দেবগনের। জয়ার সিনেমার পোস্টার শেয়ার করে শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেতা।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বলিউড সুপারস্টার অজয় দেবগন সামাজিকমাধ্যমে জিও স্টুডিও এবং এসভিএফ এন্টারটেইনমেন্টের আসন্ন বাংলা কপ ড্রামা ‘দশম অবতার’র টিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। 

শনিবার (১৪ অক্টোবর) দেওয়া ওই পোস্টে অজয় লেখেন, শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।

এর আগে সিনেমার ট্রেলার দেখেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এমনকি সবাইকে সিনেমাটি দেখার অনুরোধও করেছিলেন। এবার শুভেচ্ছো জানালেন অজয় দেবগন।

‘২২শে শ্রাবণ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ দুই পুলিশি সিনেমাকে মিলিয়েই নাকি এবার মহাজোট তৈরি করেছেন পরিচালক সৃজিত। এমনিতে সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই ভারতের বাংলার বক্স অফিসে হিট সিনেমা। এছাড়াও ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে দেখা যেতে পারে। জয়া আহসান অভিনীত টালিউড

এদিকে, আবার ‘খোকা’ অনির্বাণ ভট্টাচার্যকে আবার প্রবীর রায় চোধুরী অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী হিসেবে দেখা যাবে। যার সঙ্গে জয় আহসানের চরিত্রের রোমান্স ট্রেলারে ধরা পড়েছে।  

আসছে ১৯ অক্টোবর মুক্তি পাবে ‘দশম অবতার’। এতে জয়া আহসান ও প্রসেনজিৎ ছাড়াও আরও অভিনয় করেছেন রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখ।

গর্ভাবস্থায় আনুশকা মাঠে বসে ভারত-পাকিস্তান যুদ্ধ দেখলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments