প্লে অফের দ্বিতীয় লেগ

বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল বিকেল ৫টা ৪৫ মিনিটে বিশ্বকাপ বাছাই প্লে অফের দ্বিতীয় লেগ । বাংলাদেশ-মালদ্বীপ দুই দলের প্রথম ম্যাচ হয়েছিল ড্র। বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হলে জয় পেতে হবে দুই দলকেই।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মালদ্বীপের কোচ আলী সুজাইন বলেন, ‘বল যদি ভালোভাবে গড়ায় করে তাহলে সেটা মালদ্বীপের জন্যই সুবিধার। বাংলাদেশের জন্য নয়। বাংলাদেশ বরং এই ম্যাচে চাপে থাকবে।’ 

বসুন্ধরা কিংস অ্যারেনা ভেন্যুর প্রশংসা করে মালদ্বীপ কোচ বলেন, ‘এই মাঠ অন্য যেকোনো স্টেডিয়ামের চেয়ে ভালো। আমরা যে ধরনের ফুটবল খেলি, পাসিং ফুটবল সেটা এই মাঠে বরং বেশিই ভালো খেলব।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মালেতে যেমন জিততে পারেনি। আবার মালদ্বীপ বাংলাদেশকে হারানোর রেকর্ড সেভাবে নেই। প্লে অফের দ্বিতীয় লেগ

বাংলাদেশ ঘরের সবশেষ মালদ্বীপের বিপক্ষে জয় পেয়েছে ২০০৩ সাফের গ্রুপ পর্বে। এই প্রসঙ্গে মালদ্বীপ কোচের উত্তর, ‘আমাদের দল কোনো চাপে নেই। আমরা পুরোপুরি প্রস্তুত।’

একের পর এক সুযোগ নষ্টের পর ডিফেন্ডারদের ভুল। ৮৭ মিনিটে এগিয়ে গেল মালদ্বীপ। সেই গোলে যখন চোখ রাঙাচ্ছে হার তখনই ত্রাতা হয়ে এলেন সাদ উদ্দিন। বদলি নামা এই ডিফেন্ডারের গোলে বাংলাদেশ শিবিরে বয়ে গেল স্বস্তির হাওয়া। 

বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথম ম্যাচে মালে জাতীয় স্টেডিয়ামে পিছিয়ে পড়েও মালদ্বীপের সঙ্গে ১-১ গোলের ড্র পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ৮৭ মিনিটে পিছিয়ে পড়ার পর স্বস্তির এই ড্র এসেছে সাদ উদ্দিনের পা থেকে। ২০১৯ সালের পর আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় গোল পেলেন ২৫ বছর বয়সী রাইটব্যাক। মালেতে ড্র হওয়ায় বাছাইপর্বে যাওয়ার রাস্তাটা এখন উন্মুক্ত দুই দলের জন্যই। ১৭ অক্টোবর কিংস অ্যারেনায় প্রাক বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে যে দলই জিতবে, তারাই খেলবে আগামী বছর থেকে শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে। 

গর্ভাবস্থায় আনুশকা মাঠে বসে ভারত-পাকিস্তান যুদ্ধ দেখলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments