যুবককে কুপিয়ে হত্যা

এবার যশোর শহরের মুজিব সড়কে রিপন হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমাবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের মুজিব সড়ক জিলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন শহরের খড়কি গোরস্থান এলাকার বুড়োর ছেলে। 

নিহতের ভাই ভুট্ট হোসেন বলেন, আমরা খবর পাই যে জিলা স্কুলের সামনে আমার ছোট ভাই রিপনকে ৫-৭ জন যুবক এলোপাতাড়ি কুপিয়েছে। ঘটনাটি জানতে পেরে আমরা হাসপাতালে ছুটে আসি। রিপনকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, নিহত রিপন লেদের দোকানে কাজ করতো। কিছুদিন কয়েকজন যুবকের সঙ্গে তার গোলযোগ চলছিল।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, চাকুর আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।  যুবককে কুপিয়ে হত্যা

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী জানান, কে বা কারা রিপনকে হত্যা করেছে এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের আটকে অভিযান অব্যহত আছে।

এর আগে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে যশোরের মণিরামপুরের নেহালপুর পাচকরদি গ্রামে উদয় শংকর বিশ্বাস (৪২) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়। সে ওই এলাকার মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রেমিকার বাড়ির সামনে যুবকের লাশ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments