বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে

গত দুই সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে । ইসরায়েলের এই হামলায় শিশু, নারী ও বেসামরিক মানুষ রক্ষা পায়নি।

হামাসের সঙ্গে ইসরালের এই যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন তারকারাও। কেউ ইসরায়েলের পক্ষ নিয়ে গলা ফাটিয়েছেন। কেউ আবার ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। কেউ আবার গাজার পরিস্থিতি, ভয়াবহতার ছবি দেখে আঁতকে উঠেছেন। 

তাদেরই একজন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। শনিবার (২১ অক্টোবার) নিজ ইনস্টগ্রামে শিশুকন্যার সঙ্গে একটি ছবি পোস্ট করে স্বরা লিখেছেন, আজ যদি তার কন্যা ভারতে না জন্মে গাজায় জন্মাত, তাহলে তিনি তাকে কীভাবে বাঁচাতেন? 

অভিনেত্রীর ভাষায়, ‘যে কোনো মা, বিশেষ করে যারা সদ্যই মা হয়েছেন তারা জানেন নিজেদের ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন আনন্দের, পরিপূর্ণতার অনুভূতি নিয়ে। আমিও তাই, কিন্তু একই সঙ্গে জানি, আজ আমার মতো আরও অনেক মা শিউরে উঠছেন, এই ভয়াবহ ভাবনা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারছেন না।’

স্বরা আরও লিখেছেন, ‘আমি আমার মেয়ের শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবি, আজ যদি সে গাজায় জন্মাত, তাহলে আমি তাকে কীভাবে বড় করতাম। আমি চাই না ওকে কখনো এমন কিছুতে পড়তে হোক। ও অনেক ভাগ্যবান যে ভারতে জন্মেছে, গাজায় যে শিশুরা জন্মেছে, সেটা যেন তাদের কাছে অভিশাপ, ওদের রোজ মারা যেতে হচ্ছে একটা পরাধীনতার আকাশের নিচে।’

পরিশেষে তিনি লিখেছেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, উনি যেন সমস্ত যন্ত্রণা থেকে গাজার শিশুদের রক্ষা করেন। কারণ এই পৃথিবী ওদের বাঁচাবে না।’ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে

এর আগেও ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলেছেন স্বরা। ইসরায়েলকে নিয়ে বিভিন্ন তারকাদের উদ্বেগ প্রকাশকে ভণ্ডামি হিসেবে মন্তব্য করেছেন তিনি। তাদেরকে  অতীত স্মরণ করিয়ে স্বরা বলেছেন, ‘ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সীমাহীন নৃশংসতা, জোর করে তাদের বাড়িঘর দখল ও জোরপূর্বক উচ্ছেদ করা, ইসরায়েলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনি শিশু-কিশোরদের হত্যা করা, গত কয়েক দশক ধরে গাজায় অবরোধ ও ইসরায়েলের বোমাবর্ষণ, বোমা ফেলে গাজার বেসামরিক মানুষ, স্কুল ও হাসপাতাল উড়িয়ে দেওয়ার ঘটনাও যদি আপনাকে না নাড়া দেয়, তাহলে ইসরায়েলের ওপর হামাসের এই আক্রমণে আপনার মর্মাহত হওয়ার বিষয়টা আমার ভণ্ডামি বলেই মনে হচ্ছে।’

 শাহরুখের নায়িকা শৌচাগার পরিষ্কার করতেন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments