পাকিস্তানের অন্যতম সফল অভিনেত্রী

পাকিস্তানের অন্যতম সফল অভিনেত্রী , মাহিরা খান ছোট এবং বড় উভয় পর্দায় দর্শকদের মন জয় করেছেন। পাকিস্তানের পর বলিউডে আসেন তিনি। শাহরুখ খানের বিপরীতে রইস ছবিতে তার বলিউডে অভিষেক হয়।

ছবিতে মাহিরার কাজ প্রশংসিত হলেও রইস বক্স অফিসে তেমন ভালো করতে পারেনি। তাছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে কঠিন সম্পর্কের কারণে মাহিরা বলিউডে কাজ করা বন্ধ করে দেন।

বলিউডে ব্যর্থতার পরে হতাশায় ডুবে গিয়েছিলেন নায়িকা। বিপর্যস্ত হয়েছিল তার মানসিক স্বাস্থ্য। তবে সেখান থেকে বেরিয়ে এখন আবার সুস্থ জীবনযাপন করছেন তিনি। দ্বিতীয় বার বিয়ে করেছেন নিজের মনের মানুষকে। কোথা থেকে ঘুরে দাঁড়ানোর এই শক্তি পান মাহিরা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহিরা জানান, এক সময় শৌচাগার পরিষ্কার করার কাজও করেছেন তিনি। পাকিস্তানের করাচিতে জন্ম তাঁর। ১৭ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন মাহিরা। ক্যালিফোর্নিয়ায় লেখাপড়া করার সময় রোজগার করার জন্য হরেক রকমের কাজ করেছেন তিনি। পাকিস্তানের অন্যতম সফল অভিনেত্রী

মাহিরা জানান, রাস্তায় ধারের ক্যাফে, ছোট ছোট রেস্টুরেন্টের শৌচাগারও পরিষ্কার করেছেন তিনি। পরে লস অ্যাঞ্জেলেসের এক দোকানে ক্যাশিয়ারের কাজও করতেন তিনি। জীবনে একাধিক বার উত্থান-পতন দেখে বড় হয়েছেন মাহিরা। সেই কারণেই নাকি কোনও পরিস্থিতিতেই মনের জোর হারান না তিনি।

পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে ভিডিয়ো জকি হিসাবে বিনোদন জগতে পা রাখেন মাহিরা। তার পরে ‘বোল’ ছবির মাধ্যমে অভিনয় দুনিয়ায় অভিষেক তার। পাকিস্তানের একাধিক ধারাবাহিক ও ছবিতে কাজ করার পরে বলিউডে ‘রইস’ ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধে আত্মপ্রকাশ করেন মাহিরা। যদিও তার পরে আর বলিউডে কাজ করা হয়নি তার।

 জয়া নতুন মাইলফলকে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments