পুরনো প্রেম কি এত সহজে ভোলা যায় ? প্রায় চার বছর সম্পর্কে ছিলেন সালমান-ক্যাটরিনা। সেই সূত্রে নায়কের পরিবারের সঙ্গেও মিশে গিয়েছিলেন বিদেশিনি ক্যাটরিনা। প্রেম ভাঙলেও থেকে গিয়েছে বন্ধুত্ব। বিয়ের পর সালমানের সঙ্গে ক্যাটরিনার প্রথম কাজ ‘টাইগার-৩’তে। এই সিনেমার মাধ্যমে আবার পর্দায় ফিরছে এই জুটি। ছবিতে ক্যাটের নাচ দেখে নিজেকে সামলাতে পারলেন না বলিউডের এই সুপারস্টার। তাহলে কি পুরনো প্রেম জেগে উঠল?
রহস্য এখনো বাকি ২৩ অক্টোবর মুক্তি পাবে ‘টাইগার-৩’ ছবির প্রথম গান ‘লেকে প্রভু কা নাম’। এই গানেই টাইগার ও জোয়ার (সালমান ও ক্যাটরিনা অভিনীত চরিত্রদের নাম) রসায়ন আরও একবার জীবন্ত হতে চলেছে।
যদিও এ গানের এক ঝলক প্রকাশ্যে এসে গেছে ইতোমধ্যেই। এবার এই গানে ক্যাটরিনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কতটা মধুর সেটাই লিখেছেন এই অভিনেতা। এত সহজে ভোলা যায়
সোশ্যাল নেটওয়ার্কে ক্যাটরিনাকে সম্বোধন করে তিনি লিখেছেন: “ক্যাট, আপনি এই গানে সবাইকে ছাড়িয়ে গেছেন,” “আপনার সাথে নাচতে সবসময়ই আনন্দ লাগে।”
এক সময় সলমন খানের হাত ধরেই সুদূর লন্ডন থেকে এসে বলিউডে নিজের জায়গা পাকা করেছিলেন ক্যাটরিনা কইফ। অতীতে সলমনের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের কথা কারও অজানা নয়। প্রায় চার বছর সম্পর্কে ছিলেন তাঁরা। সেই সূত্রে নায়কের পরিবারের সঙ্গেও মিলেমিশে গিয়েছিলেন বিদেশিনি ক্যাটরিনা। প্রেম ভাঙলেও থেকে গিয়েছে বন্ধুত্ব। এখন ক্যাটরিনা ভিকি কৌশলের স্ত্রী। এখনও ‘সিঙ্গল’ সলমন। সামনেই মুক্তি ‘টাইগার ৩’-এর। বিয়ের পর সলমনের সঙ্গে ক্যাটরিনার প্রথম কাজ। ফের কি তবে প্রেম জীবন্ত হল দু’জনের?
